somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলের মাশুল দিতে হবে

২৯ শে মে, ২০২৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী ইস্যু হোক কিংবা অন্য কোনো সংবেদনশীল বিষয়—এসব ক্ষেত্রে আবেগের তাড়নায় উগ্রতা দেখানো, ঈমানী জোশের অপব্যবহার কিংবা অপ্রাসঙ্গিক স্থানে তা খরচ করা আমাদের জন্য ধ্বংসাত্মক হতে পারে। আমরা মানুষ, ভুল করতেই পারি। কিন্তু সেই ভুলকে জিদের বসে ডিফেন্ড করতে গিয়ে নিজেদের পতন ডেকে আনা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বরং ভুল স্বীকার করে সংশোধনের পথে এগোতে হবে।
ভুল হয়ে গেলে তা ঢাকতে গিয়ে আরও বড় ভুলের দিকে এগোলে লাভ কী? বরং স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ইসলাম আমাদের শেখায়—গুনাহ স্বীকার করে তওবাই মুমিনের গুণ।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি, কিন্তু তা যেন উগ্রতা বা হঠকারিতায় রূপ না নেয়। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে চুপ থাকাই উত্তম। কারণ, ঈমানী জোশ অপ্রয়োজনে খরচ করলে পরবর্তীতে প্রয়োজনের সময় তা আর অবশিষ্ট থাকবে না।
ইসলাম কখনো উগ্রতা বা হিংস্রতার পথ সমর্থন করে না। রাসুল (সা.) বলেছেন, "নিশ্চয়ই আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে অন্যদের প্রতি সর্বোত্তম আচরণ করে।" (বুখারী)
ক্ষমতার বাইরে গিয়ে উগ্রতা দেখানো শুধু নিজেরই ক্ষতি বয়ে আনে। আজকের পৃথিবীতে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য দরকার শান্তি, সহনশীলতা ও সুন্দর আচরণ।
নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া, ব্যক্তিগত ও সামষ্টিক উন্নতি।ইসলামের সৌন্দর্য, ন্যায়বিচার ও মুসলিমদের আখলাক (চরিত্র) দেখেই মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। কিন্তু আজ আমরা ঈমান-আখলাক হারিয়ে ফেলছি। জুলাইয়ের লড়াইয়ে হয়তো বিজয় এসেছে, কিন্তু এখন আসল চ্যালেঞ্জ—মানুষের হৃদয় জয় করা
ভুল হলে তা মেনে নিন, সংশোধন করুন, প্রয়োজনে মাশুল দিন। কিন্তু ঈমানকে আবেগের আগুনে পুড়িয়ে ফেলবেন না। ইসলামের বিজয় কখনো উগ্রতার মাধ্যমে আসেনি—এটা এসেছে সহমর্মিতা, ন্যায়পরায়ণতা ও সুন্দর আচরণের মাধ্যমে।
"সবচেয়ে বড় জিহাদ?
নফসের বিরুদ্ধে লড়াই, আত্মশুদ্ধি ও আখলাকের উন্নতি।"
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ বিকাল ৪:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×