
শৈশবের ফুল এটি, সম্ভবত কামিনী
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল।
ভালো থেকো চীল, অজস্র জলরাশি ভরা বিল।
ভালো থাকুক নষ্ট ছেলের মা আর বাবাটা।
সেই বহু বছর ধরে ওদের খারাপ থাকাটা।
ভালো থাকুব রবী ঠাকুরের গান গুলো,
প্রচন্ড খরায় ও আমার মনে যা বৃষ্টি নামায়।
ভালো থাকুক পুরোনো বাংলা ব্যান্ডের গানগুলো,
ভালো না বাসিয়াও গভীর রাত্তিরে আমারে দেয় বিরহের যন্ত্রণা!
ভালো থাকুক রুদ্র,
আর ওর লাইনটা।
প্রায় দম বন্ধ হয়ে মরা কোন সময়ে,
অক্সিজেন হয়ে যা ঢুকে যায় প্রাণে।
ভালো থেকো তুমি,
আর তোমাদের সবাই।
ভালো থাকুক মানুষের দল।
শুধু বলবো না, ভালো থাকুক অমানূষ গুলো।
শুধু চাইবো, মন গুলোয় মানুষ নামুক ভীষণ।
ভালো থেকো এক আর দুই।
রবী ঠাকুর কিংবা হুমায়ূন আজাদ,
মস্তিষ্কে আকাবুকি করলে মনেই পড়েনা,
ছিলেম কি ভালো এই অবেলায়?
ভালো থাকুক তোমার উৎসব আর তোমায় বয়ে নিয়ে চলা কালো মানুষগুলোর ঘর দোর।
ভালো থাকেনা গ্রামের ছোট্ট ছোট্ট কুড়ে ঘর,
বহুদিন সেথায় যেতে পারেনা,
হু হু করে বাড়ে লোমশ মানুষটার হাহাকার।
ভালো থাকুক আমার চিলেকোঠার ঘর,
রাস্তায় বেরুলেই এলোমেলো হয় সব আমার।
ভালো থেকো কুয়াশা ঘেরা গ্রাম গুলো,
ভালো থেকো অভুক্ত দুপুরের শহর গুলো।
ভালো থেকো বেকারের দল,
যাওয়া হয়নি তাদের মাতৃঅঞ্চল।
ভালো থাকুক ছুয়ে যাওয়া দুপুরের সবকটা সুর।
ভালো থাকুক ফুল, নবগঙ্গা পাড়ের মিষ্টি বকুল।
#এলেবেলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

