somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েক মুহুর্ত চাইছি...

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সন্ধ্যার সময় শ্যামলী গিয়েছিলা এলাকার বড় ভাইয়ের সাথে।
পিছন থেকে ছালা কাধে একটা বাচ্চা( সমাজের কাছে ওরা টোকাই ) গেন্জী টাইনা ধরলো !

আমি কি রে ?
ও কিছু বললো নাহ!
- শুধু অপুষ্ট শিশুর মত মাথাটা আমার দিকে তুলে, একটা হাত বাড়ায় দিলো !
আমি আবারো বললাম, কিহহহহহ ?

-ও এবার ও কিছু বললো নাহ,হাতটা তুলেই ধরে রেখেছে, হাতটা তুলে রাখতে ওর কষ্ট হচ্ছে,চোখদুটো অসম্ভব হলদেটে ছিলো..


এইবার আমিই বললাম কিছু খাবি ?
- একবারেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো!

ধারে কাছে কয়েক্টা চা সিগারেটের দোকান আর হোটেল ছিলো,
বললাম কি খাবি ?
- ও চুপ...

রোযার মাস, হোটেল গুলি তখনো ইফতারি বিকানোর পয়সা গুনে শেষ করতে পারেনি।

কলা, পাউরুটি দেখিয়ে বললাম এগুলা ?
- ও মাথা তুলে পাশের হোটেলের পিয়াজু, চপ ওগুলোর দিকে তাকালো।

ওখানে গিয়ে বললাম, যা খাবি তুলে নে?
- ও একটা মাত্র বেগুনী তুললো!
বললাম, আরো নে ?
- ও দ্বিধা ভরা চোখ নিয়ে আরেক্টা তুলে নিলো..!
রাগ হচ্ছিল, ব্যাটা পুরাই আবাল শিশু,বললাম, ওই তর পেট ভরবে কয়টায়..?
-বললো, চাইর ডে (চারটেতে ওর পেট ভরবে ),
আর এক গিলাস পানি..

( এক গ্লাস পানি ! - বিধাতা নামক জিনিসটার উপ্রে আমার অত্যান্ত রাগ, ঘৃণা, ক্ষোভের এটা ও একটা কারণ!পৃথিবীর একই জলবায়ু, আবহাওয়ায় বেড়ে ওঠা মানুষগুলোর মধ্যে এত শ্রেণী করে রেখেছে, কারো ক্ষিধে পেলে পানি টুকু ও হিসেব করে খেতে হয়, আর কারো বাড়ির অনুষ্ঠান শেষে বাসি বিরিয়ানী ডাস্টবিনে ফেলে দেয়! - বিধাতাজী আমি তোমাকে ঘৃণাই করবো শেষ পর্যন্ত )

যাই হোক ছেলেটা চলে গিয়েছে। আমি আর ভাইটাও ওখানে দাড়িয়ে দুটো জিলাপী খেলাম। পানি খেতে যেয়ে, রাস্তার ওপারে চোখ গেল, দেখি ছেলেটা তখন ও দাড়িয়ে আছে। চোখ নামিয়ে নিলাম। ওখানে আরো কিছুক্ষণ দাড়িয়ে ছিলাম আর আড়চোখে ওর দিকে তাকাচ্ছিলাম- শেষ যখন রিক্সাতে উঠেছি, ছেলেটি দাড়িয়ে ছিলো.. তাকিয়েছিলো..

আমার রিক্সা চলতে শুরু করেছে, ছেলেটা তখন ও চেয়ে আছে। আমরা বিপরীত দিকে যাচ্ছি, তবুও ছেলেটা আমাদের পানে চেয়ে সামনের দিকে হাটছে ওর অনন্ত ক্ষুধার যাত্রায়...

এত কথা লেখার কারন নেই, তবু কিছু বছর আগে আমার একটা ছোট ভাই হয়েছিল। ওকে বাচানো যায়নি।
জন্মাবস্থায় ওর মৃত্যু হয়েছিল।আমি ওকে দেখতে ও পারিনি।

আমার কপালটাই এইরকম,ওকে ঢাকাতে কবর দেওয়া হয়েছিল। আমি আর ছোট বোনটা মিলে, ভাইটা ক্যামোন হবে তার ছক আকতাম, মনে মনে ওর একটা চেহারা ও ছিল আমার কাছে..

- আমার ভাইটা বেচে থাকলে ঠিক আজকের এই ক্ষুধার্ত টোকাই শিশুটার মতন বয়স হইতো...
২০১৫'র কোন এক সন্ধ্যায়...

ধন্যবাদ আপনার কিছু মুহুর্ত দেবার জন্যে...
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×