
মাঝ মাঠ থেকে উড়িয়ে মারা বলটি প্রায় ছোট ডি'র কাছে গিয়ে পড়বে, লিও ডান পায়ের থাইয়ে বলটি এমন ভাবে রিসিভ করলো যেনো বলের গতিবেগ সামনের দিক থাকে কিন্তু দৌড়ে ধরার মতন, বলটি যাচ্ছে, যাচ্ছে লিওর পিছে ডিফেন্ডার এবং ওদের গোলকীপার সামনে থেকে কিঞ্চিৎ বলের দিকে এগিয়ে যখন এসেছে লিও তখনই সার্ভাভাইলের জন্যে কীকটি করলো।
এই ম্যাচে গোল করা অনেকটা বলে কয়ে বাঘের খাচায় ঢুকে তাকে পরাস্ত করে অাসা। একটা লিও যদি একটা দলকে বিশ্বকাপের ফাইনালে নিতে পারে, তবে অার্জেন্টিনা সার্ভাইভ করলে লিও মেসি এবার বিশ্বকাপ জেতাতে পারবেনা? সম্ভবত এই ম্যাচের চেয়ে কঠিন কোন ম্যাচ অার্জেন্টিনার জন্যে এই বিশ্বকাপে অাসবেনা।
অার হ্যা যারা বলে ৩২ বছর কাপ না জেতা দল কেনো সাপোর্ট করো তুমি?
তাদের বলতে ইচ্ছে করে অন্ধ নাকি খেলা দেখোনি?
যে দল এমন ফুটবল খেলে তাকে শিরোপা ছাড়াই সাপোর্ট করা যায়।
তুমি পিতা হয়ে তোমার ছোট্ট পুত্র সন্তানকে জোর করে অন্য দলের জার্সি তো পরিয়েছো, খোজ নিয়ে দেখো তোমার শিশুটি লিও মেসির খেলা দেখে মনে মনে কল্পনা করছে, মাঠে সে ও মেসির মত খেলবে অাগামীকাল বিকালে..
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




