somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এবার তোরা মানুষ হ
আমাদের জীবনটা জীবনই থেকে যায় সারাজীবন , লাইফ আর হয় না সিনেমার নায়ক নায়িকাদের মতো।

ট্রাইব্যনালকে নিয়া আজেবাজে কথা বলবেন না দয়া করে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৪ ঘন্টায় অনেক লোকের কিবোর্ডের রেস দেখলাম , শ্যুমেখার ও ফেল তাগোর কাছে , আর দেখলাম কিছু দালালদের নাটক।আসিফ নজরুলের কথাই বলি , দালালটা প্রতিদিন ট্রাইব্যুনাল নিয়া কিছু না কিছু নেগেটিভ বলছে, আজকা আবার ল্যান্জা লুকাইয়া রাইখা কয় এইডা কোনো বিচার হইলো।বিচারে আমি ও হতাশ আবার খুশিও । খুশি এই কারনে যে পাবলিক জাগছে , জনগনের একটা বিশাল অংশ যে বিচার চায় এইটা এই জীবনে দেইখা যাইতে পারলাম ।গত ৩ মাসে এই ট্রাইব্যনালকে নিয়া কত মানুষ কত আজেবাজে কথা বলছে , কত হুমকি ধামকি দিছে তখন যদি আইজকার মতো একটু আওয়াজ দিতেন, যখন বিচার নিয়া কথা উঠত তখন খুব কম মানুষকে দেখছি পজিটিভ কথা বলতে , তখন আপনারা চুপ থাকতেন , যখন সৌদি সরকার চোখ রাঙানি দেয় আপনারা প্রতিবাদ করেন নাই, যখন কিছু চুশিল টক শো তে বলত মধ্যপ্রাচ্যে লোক নেয়া বন্ধ করে দিবে এই বিচার বন্ধ না করলে তখন কেউ শাহবাগ যান নাই, যখন তুরস্কের সরকার চিঠি পাঠায় তখন কেউ বলেন ট্রাইব্যনাল তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।যখন আমেরিকার রাষ্ট্রদূত বলে ট্রাইব্যুনাল আমাদের পর্যবেক্ষনে আছে, স্বচ্ছ আর নিরেপক্ষ বিচারের কথা বলে ট্রাইব্যনালকে চাপে রেখেছে তখন কি আপনাদের মনে হয়নি ট্রাইব্যনালকে আমরা একা ফেলে দিছি , যখন স্কাইপি নামক আজাইরা ঘটনা দিয়া দিনের পর দিন ট্রাইব্যনালকে চাপে রাখছে তখন কি মনে হয় নাই ফাসির দাবির কথা । যখন ইউরোপিয়ান ইউনিয়ন ট্রাইব্যনালকে বলে মৃত্যুদন্ডের মতো শাস্তি অমানবিক তখন আপনাদের মানবিক সত্ত্বাটা কি ঘুমায় ছিলো, সর্বশেষ জামাতীরা একটার পর একটা হরতাল দিলো , পুলিশ বাধা দিলে চুশীল সমাজ বলতো পুলিশ কেনো শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে বাধা দেয় , কারো মুখে আমি শুনি নাই কার এতো সাহস ট্রাইব্যুনাল ভাঙগার জন্য বিক্ষোভ করে। আজকে শুনি ফাসির আদেশ গনদাবি । যখন আমাদের আরেক নেত্রী বলত এই বিচার মানবো যদি আন্তর্জাতিক মানের হয় তখন কেউ তো বলেন নাই , নেত্রী আন্তর্জাতিক মানের সংগাটা দিবেন একটু ।কিছুদিন আগে যখন জামাতী কুত্তাগুলা বললো এই ট্রাইব্যনাল না ভাংগলে , বিচার প্রক্রিয়া না বন্ধ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে তখন কি ট্রাইব্যনালের পাশে ছিলাম আমরা , যখন বিচারকদের বাসায় মৃত্যুর পরোয়ানা পাঠায় তখন তাদের পাশে আছি বলে কোনো স্ট্যাটাস দিছেন ? দুইদিন আগেও দেখছি যারা বলেছে "দেশে কি আর রাজাকার ছিলো না, শুধু কি ওরাই রাজাকার ।ওরা নাকি নিরপরাধ , ওদের নাকি জামাত করে দেইখা বিচার করতাছে, ৪২ বছর পর বিচার কইরা কি হইবো মাঝখান থেকে বিদেশের সাথে সম্পর্ক খারাপ হবে। ট্রাইব্যুনাল নিয়া অনেক খারাপ কথা বলতো তারাই আজকে আবার উল্টা কথা বলতাছে । বিচারের রায়ে আমিও হতাশ আপনার মতোই কিন্তু আমি আনন্দিত এই ভেবে যে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা মরে নাই। সবার কাছে অনুরোধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ এক শ্রেনীর সুবিধাবাদীদের সুবিধা করে দিবেন বরং তাদের পাশে থাকুন , প্রয়োজনে আপনাদের দাবি জানায়ে তাদের প্রেশারে রাখুন যেমন করে জামাতিগুলা রেখেছিলো , তাদের সাহস দিন যেটা সময় মতো না দেওয়াতে আপনার মতো আমিও ডিপরাইভড । দয়া করে ট্রাইব্যনাল নিয়া বাজে কথা বলে কুত্তাগুলার সুযোগ করে দিবেন না, অনেককেই দেখতাছি লেন্জা লুকাইয়া আজেবাজে কথা বলতাছে তাদের হইতে সাবধান।আইজাকা থিকা জাইনা নেন মাঝে মাঝে চুপ করে থাকাটাও অন্যায় ।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×