নাফ নদীতে বোটে করে শুভলং যাচ্ছি , অদ্ভুদ সুন্দর প্রকৃতি , কেমন যেনো ছায়া ঘেরা মায়াবী পরিবেশ।সবার মুখে শুনি নাফ নদী ধরে ৬/৭ ঘন্টা গেলে একটা বাক ঘুরার পরমুহুর্তে সামনে তাকালেই নাকি স্বর্গ দেখা যায় । প্রকৃতি তার প্রসাধনীর সর্বোচ্চ ব্যবহার নাকি ঐ বাকের শেষেই করেছে। কয়েকবার আসছি কিন্তু কোনোবারই যাওয়া হয় নাই , আজকে যেভাবেই হোক যাব বলেই বেরিয়েছি। শরীরটা একটু বাকিয়ে নদীর বুকে ঝুকে হাত বাড়িয়ে পানি ছুয়ে দেখছিলাম , পানির ছিটা আমার মুখে, আমার পায় , আমার সারা গায়। ভাবলাম সামনে গিয়ে পানিতে পা ডুবিয়ে বসি। সামনে যাবার জন্য যেই পা বাড়িয়েছি , সাথেই সাথেই দম বন্ধ হয়ে যাবার মত ঘটনা , আমি আমার বিছানায় , বাইরে তুমুল বৃষ্টি , জানালা খোলা , বৃষ্টির তোপ এত বেশি যে আমার পা পুরোপুরি ভিজে গেছে। মনটা অনেক খারাপ হয়ে গেলো শুভলংয়ের শেষটা আজকেও দেখা হলো না। ঘড়িতে তখন ৫:৪৫, জানি আর ঘুম আসবে না শুভলংয়ের দু:খে। বিছানা ছেড়ে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে তো পুরাই মাথা নষ্ট । আমার বাসার ঠিক সামনের অংশে প্রচুর গাছপালাবেষ্টিত অনেকখানি খোলা মাঠ , একটা ছোট্ট পুকুর আছে। অদ্ভুদ সুন্দর চারপাশ , মায়াবী ছায়াঘেরা , মনে হচ্ছে সারারাত গাছগুলোতে কেউ রং করেছে , কোমল সবুজ আর পুকুরে যেভাবে বৃষ্টির তীর পড়ছে দেখে মনে হচ্ছে সারা পুকুর জুড়ে বাচ্চারা দাপাদাপি করছে। ধূলাবালি , গরম , জ্যাম আর ইট পাথরের বস্তিতে যেন আমার এক টুকরো মুনশিগন্জ। এমন একটা সকালেই আমার সবসময় ছোটবেলার মুনশিগন্জের কথা মনে পড়ে যায় । বৃষ্টি বাড়ছে , বাড়ছে সকাল , সাথে বাড়ছে আমার রক্তে কাঁপন , এমন বৃষ্টিতে ফুটবল না খেলতে পারার বেদনা পৃথিবীর কাউকে বুঝানো যাবে না যারা তুমুল বৃ্ষ্টিতে ভিজে ফুটবল না খেলেছে। ওহ বৃষ্টি , ওহ ফুটবল , ওহ সবুজ মাঠ , ওহ ভরা পুকুর , ওহ আমার ছোট্টবেলার মুনশিগন্জ ।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।