ইদানীং প্রায়ই একটা জিনিষ খুব মনে হয় আমার, মন পুরে বা ভরে কিছু অনুভব করতে পারিনা! যত আনন্দময় হৃদয়স্পর্শী ঘটনাই ঘটুক, আমি আলোড়িত হই বড় নিয়ণ্ত্রিত ভাবে.... যদিও আশ্চর্যজনক ভাবে দূঃখের অনুভূতির তীব্রতা আমার এতটা ভোতা হয়ে যায়নি!
আসলে আমি হয়তো নিজেকে এভাবে ছকে ফেলে গড়ে তুলেছি, "আনন্দের ব্যাপারে উচ্চকিত হয়োনা, আর দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ", এভাবেই subconsciously ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি আর কি.....।
একবার ১২/১৩ বছর বয়সে আমার ছোটোকাকুর সাথে একটা গ্রামে গিয়েছিলাম, স্রেফ বেড়াতে। আমি খুব বেড়াতাম অনেক ছোটো থেকেই, আর বেশীরভাগ ক্ষেত্রেই আমি অনুমতি পেতাম বাবা-মায়ের কাছ থেকে খুব সহজেই, এখন যেটা ভাবলে আশ্চয্র্ লাগে। যাই হোক, ঘটনায় ফিরে আসি, সেইবারের trip-এ আমি প্রথমবারের মতো ধান গাছে ঝুলে থাকা ধানের শীষ দেখেছি হাতে নিয়ে। আমার সেই মূহুর্তের উচ্ছাস বা উত্তেজনা, অপূর্ব এক অনুভূতি, তেমনটা আর কোনদিন পাবো না মনে হয়! জানিনা আর কারো এমন হয় কি না, না হলেই ভালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


