
রাত জাগা পাখি আমি
রাতের মুক্ত আকাশে আমার বিচরণ
কালো আধার,
মুক্ত বাতাশ,জানালায় আছড়ে পড়া চাঁদের আলো
এখন এরাই আমার সঙ্গী
নিদ্রাহিন এই রাতে শুধু ভেবে যাই তোমায়,
নিজের মাঝে প্রলাপ করি
এই চোখে এক বিন্দু তোমার রক্ত ঢেলে দিও
অশ্রুহীন চোখে ,
তোমার রক্ত লেগে থাকবে
জমে থাকা অস্রু তখন
রক্ত অস্রু বেয়ে যাবে
নিদ্রা যদি আসে ফিরে ,
তাহলে জানাও তোমার প্রার্থনা
ফিরে যেন হারিয়ে না যায়
আমাকে যেন আগলে রাখে চিরতরে
রক্তাক্ত ঝাপসা চোখে দেখবো তখন
শেষ রাতের বিদায়
কালো মেঘ ধিরে ধিরে চলে যাবে
তুমি ভোরের পাখি তখন উঠবে জেগে
এই বুঝি নিদ্রা আমায় জড়িয়ে ধরে
রক্তাক্ত চোখ দুটোয় গভীর নিদ্রা গ্রাস করে ......
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



