
পথশ্রান্তি, ক্লান্তি সব ভুলে চলছিল পথিক ।দিগন্তে যেখানে অসীম আকাশ আর মর্ত্যলোক মিলিত হয় সেখানেই তার গন্তব্য ।
ওই তো !
আর মাত্র এতটুকু পথ !
তার পরেই সেই চির আকাঙ্খিত স্থান ।ওখানেই তো সেই অমৃত সুধা ! দুঃখ, দুর্দশা,অবিচার ,অনাচার ,কালিমা,পঙ্কিলতা,অজ্ঞতা, অমানিশার পরিসমাপ্তি ।ওটাই চির সফলতা ।ওখানে কোন কান্না নেই ,শোক নেই, আক্ষেপ নেই,নেই কোন ক্ষোভ ।ওখানে চির শান্তি বিরাজ করে ।ওখানেই তো পথিকের মোক্ষলাভ ।
কিন্তু হায় !
পথিক যতই এগিয়ে চলে গন্তব্য যেন ততই দূরে সরে যায় ।পথিকের পা আর চলতে চায়না ।নিঃশ্বাস যেন থমকে যেতে চায় ।কিন্তু তবুও..............................তবুও পথিক চলতে থাকে.......................................।
কিসের নেশায়..................... ?
হয়তোবা দিগন্তের হাতছানি উপেক্ষা করতে পারে না তাই ।
হয়তোবা সে জাত পথিক তাই।
হয়তোবা সে শৃঙ্খলিত , গন্তব্যে পৌছার পূর্বে তার নিস্তার নেই ।
কিন্তু তবুও সে যতই চলে গন্তব্য যেন ততই দূরে সরে যায় ।
এ যেন এক নিষ্ঠুর খেলা !
এ যেন এক অমানবিক পরিহাস !
এ যেন এক পাশবিক উৎপীড়ন !
পথিক তবু থামেনা.............................................
সে চলতেই থাকে ...........................চলতেই থাকে .....................
শেষ শক্তিটুকু সঞ্চয় করে........................
হঠাৎ............................................. !
হঠাৎ
বজ্রনিনাদ কন্ঠে ওরাকল গর্জে উঠল.................................!
ওরাকলঃ পথিক...............তুমি পথ হারিয়েছ ।
পথিকঃ তবে তুমিই পথের সন্ধান দাও ...............।
ওরাকলঃ তুমি যে পথের মাঝে পথ হারিয়েছ পথিক ।
তোমায় পথ দেখায় এ সাধ্য কার ............ ?
এবং তারপর..............................................................................
তারপর
এক অন্তহীন নীরবতা...............................................................
এই নীরবতার মানে শুধু নীরবতাই জানে ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




