এন জুলফিকার
এই নাও পিচ্ছিল অভিমান।
সমূহ শব্দের সকল নির্জনতা নিয়ে
যারা রোজ জাগলিং খেলে
ঘুমোতে যাবার আগে মেখে নেয় মায়া-অঞ্জন
তারা বুঝি প্রেম চায় ?
শব্দ-ছলনা দিয়ে বাঁকা সেতু আঁকে ?
অন্য দিনের মতো রাত নামে।
হঠাৎ ঝড়ের বুকে তীব্র আঁধার
জন্মলতিকা ধরে টান দেয় ---
গাঢ় ঘুমে খেলা করে চোরা স্রোত প্রায়।
তাও কি নেবে না তুমি ?
ভুল ভাসানের মাঝে ভাড়াটে সকাল
ছুঁয়ে দেয় অভিমানী রমনী-হৃদয়।
স্বপ্নও লাট খাওয়া ঘুড়ি যেন
বুকের গোপনে চিঠি পত্পত্ ওড়ে ---
নষ্ট-পরাগ নিয়ে হোলি খেলা শেষে
শুদ্ধ আলোর খোঁজে দিন কেটে যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


