দাম্পত্য
এন জুলফিকার
যে ক্লান্তি-বাসনার মূলে এই নিমগ্ন রাত
করাঘাত করে, তা থেকে যোজন দূরে
শব্দ ও অক্ষর উড়ে যায় ---
উবে যায় কোনও এক ভুবনডাঙায়।
আমাদের যাবতীয় মোহময় ছায়া
ডানার ঘামের গন্ধ মুছে ফেলে প্রায়।
কুয়াশার মতো কিছু প্রবাল কুড়িয়ে নিয়ে
শৈশব-স্মৃতির মতো সঙ্গোপন কান্নার
কারুময় কৌটোয় ঢেকে রাখি।
বাতাসে দিন ওড়ে।
বিষন্ন রাত্রির মতো ঘোমটার মাঝে
সহসাই আলো জ্বালে মেঘের অলীক ঘোর।
দু-একটা জোনাকির সাথে সম্পর্কের সুতো ---
এখনও লেপ্টে আছে জানি, পুরোনো পাড়ার মোড়ে
আমাদের ঘরকন্নার শব্দ টের পেলে
এখনও মন জুড়ে ঝিঙে ফুল, সজনে-সকাল।
এত যে কুয়াশা-ঘোর, খরতাপ দেহে
নিশি-ডাক ছোঁব বলে জ্বেলে রাখি আজও।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।