এন জুলফিকার
এখনও তুমুল বৃষ্টির পর ইন্দ্রিয় জেগে ওঠে।
ফাঁকা মাঠের মাঝে সমবেত হ্রেষা ধ্বনি
দু'কুল ছাপিয়ে ঘরে ঢুকে এলে
উড়ন্ত ফ্লাইওভারের বুকে কিন্নরকণ্ঠীর চিকন স্বর
বৃষ্টির বাতাস হয়
ঢেকে দেয় ব্যাধের ধনুক।
বিপন্ন বীজের পাশে ন্যাংটো অতীত
স্মৃতি হাতড়ায়, আর ডার্করুমের মতো
কিছু মায়াবী অন্ধকার সহসাই ফনা তোলে;
সম্মোহনের যাবতীয় ছলা নিয়ে কিশোরীর বাঁকা ভ্রু
কেবলই সাপের মতো ক্রমশ জড়ায়।
তখন ব্রক্ষ্মাণ্ড জুড়ে তীব্র আলোর মাতামাতি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


