somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Digital যৌতুক কে না বলি।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানেও যৌতুক প্রথা প্রচলিত আছে বললে অনেকেই হয়তো চোখ বড় করে হা করে থাকবেন অথবা বলবেন কি পাগলের প্রলাপ করছে মেয়েটি!
না পাগলের প্রলাপ নয়।ঠিক ই বলছি।এখনও যৌতুক প্রথা আছে।তবে তা ডিজিটাল যৌতুক। বোঝা যায় না টাইপের।চলেন দেখি ডিজিটাল যৌতুক টা আসলে কি!!!....
-মেয়ের বিয়েতে কিছুই চায় না পাত্র পক্ষ শুধু মেয়ে সুখে থাকুক তাই আর কি একটু ঘর সাজিয়ে দেয়া এটা করলেই তো হয়।মেয়ের সংসার,মেয়েই থাকবে মেয়েকে দিয়ে দিতে সমস্যা কি।ইহা যৌতুক নয়।শুধুই মেয়ে কে সুখি দেখার জন্য ঘর সাজিয়ে দেয়া,তাতে মেয়ের মা-বাবা পারুক আর না পারুক তা জানার দরকার নেই।
-চাকুরীজীবি মেয়ে বিয়ে করব।কারণ তাতে ওর আর আমার টাকা দিয়ে সংসার চলে যাবে।ইহা কি এক প্রকার যৌতুক নয়??ইসলামে বলা আছে যদি তুমি সুন্দর ভাবে কোনো মেয়ের খরচ এবং ভরণপোষণ করাতে পারো তবেই বিয়ে কর।
এখন অনেকেই বলবে ম্যাডাম তাতে দুজনের যদি সমস্যা না থাকে এই ব্যাপারে,তাহলে আপনার এত সমস্যা কেনো!? না যারা ইচ্ছাকৃত ভাবে শেয়ার করে তাদের জন্যে বলছি না।বলছি তাদের জন্যে যাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও শেয়ার করতে হয়।
-মেয়েদের বাড়ি আছে ৫তলা এরকম মেয়ে কেই বিয়ে করব কারণ বিয়ের পর সব তো আমিই পাব।এটা যৌতুক নয় কি?মেয়ের কোনো ভাই বোন নেই।মেয়ে একা,সুতরাং এ মেয়েকেই বিয়ে করব।কারণ মেয়েদের যা আছে তা তো আমার ই হবে।ইহা যৌতুক নয়?
সেই ছোট বেলার পাঠ্যপুস্তকেও পড়ে আসি যৌতুক একটা বাজে প্রথা এবং সামাজিক ব্যাধি।তারপরও কেনো সেই শিক্ষা আমাদের মাঝে থাকেনা?কেনো বড় হতে :না হতেই বিলীন হয়ে যায়?
যৌতুক দেয়া নেয়াটা কি বাধ্যতা মুলক?
আশা করি কোনো ধর্মেই এই প্রথাকে সমর্থন করে না।শুধু হিন্দু ধর্ম ছাড়া। যদিও হিন্দু ধর্ম এ মেয়েদের বিয়ের সময় সব কিছু দিয়ে দিতে হয় কারণ বিয়ের পর তারা আর বাবার বাড়ির কিছু পায় না।তবুও আমি ওদের এ ব্যাপারটা তে একমত নয়।কারণ যেই গরীব হিন্দু লোকটি কিছু দিতে পারবে না,তার মেয়ে তাই বলে বিয়ে হবে না?
পাঠ্য বইয়ের সেই হৈমন্তির কথা মনে আছে? মনে আছে,যে যৌতুক না দিতে পারায় কেমনে মেয়েটির মৃত্যু হয়ে ছিলো?
মনে আছে সেই অপরাজিতার কথা,যে কিনা যৌতুক দিবে না বলে বিয়েই করে নি?
যৌতুক নেয়া দেয়া কোনো কালেই ভাল ছিলো না,হবেও না।ইহা একটা অভিশাপ স্বরুপ।
তাই আমাদের উচিৎ এটাকে বর্জন করা,বরং ডিজিটাল ভাবে একে সৃষ্টি না করে।তবেই আমরা সুন্দর ভাবে পতি-পত্নী দম্পতী এর সুখের সংসার দেখতে পাবো। যৌতুক দিয়ে নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×