..... নাই টেলিফোন,নাইরে পিয়ন,নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পৌছাইতাম
বন্ধুরে তোর লাগি,পরবাসী হইলাম।
সত্যিই এখনকার ভালোবাসা আর আগের ভালোবাসার মাঝে বিশাল তফাৎ।আগের ভালোবাসার মাঝে যে আবেগ ছিলো এখনকার ভালোবাসার মধ্যে তা আর নেই।
আগে প্রিয় মানুষের সাথে কথা বলাটা কতই না কষ্টের ছিলো।সেই একটি চিঠি পাঠিয়ে অপেক্ষা করতে হত কত দিন আর কত মাস,যে কবে সেই প্রিয় মানুষটির কাছে থেকে উত্তর পাবে।প্রিয় মানুষটির সাথে কবে দেখা হবে!কত অনুভুতি,কত আবেগ থাকতো সেই ভালোবাসায়।
আর বর্তমানের ভালোবাসায় সেই আবেগ অনুভুতি কাজ করে না।কারণ এখন প্রিয় মানুষটির সাথে চাইলেই কথা বলা যায় যখন তখন।ডিজিটাল তথ্যপ্রযুক্তির যুগে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করার জন্যে আছে wats app, viber , imo, Skype, Facebook। প্রিয় মানুষের উত্তর পেতে এখন সপ্তাহ,মাস অপেক্ষা করতে হয়না।এখন খনিকের মাঝেই ইচ্ছা হলে প্রিয় মানুষের সাথে দেখা করা যায় কথা বলা যায় এই সকল সামাজিক মাধ্যমের সাহায্যে।
তার ওপর মোবাইলফোন কোম্পানিগুলোর এত অল্প দামে মোবাইলফোন বিক্রি,আবার সিম কোম্পানিগুলোর সস্তা কল রেট এবং সস্তা অফার, এসবই আজকালকার ভালোবাসাকে আরও সস্তা করে দিয়েছে।এসব সস্তা ভালোবাসা টিকে থাকেও খুব অল্প সময় পর্যন্ত।
সত্যিই ডিজিটাল ভালোবাসা দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



