জানিনা লেখা টাকে কে কোন ভাবে নিবেন।খুব বিবেকে বাধলো তাই লিখলাম আর কি
আজ YouTube দেখলাম দোউলাদিয়া ফেরিঘাট এর সেই যৌনোপাড়া এর গল্প।
দেখে খুব ই খারাপ লাগলো।এখানে যারা কাজ করে বেশির ভাগই অনিচ্ছায় প্রতারণার স্বীকার হয়ে অথবা পেটের দায়ে কাজ করে বা করছে।খুব অল্প বয়স প্রায় ১২ থেকেই শুরু মেয়েরা কাজ করছে।তাদেরকে বিভিন্ন মেডিসিন যেমন-cow protein.valotin....দিয়ে বড় করার চেষ্টা করে।এতে ওদের প্রবলেম ও হয় অনেক। কিন্তু উপায় তো নেই।একবার ওখানে গেলে যে সমাজ তাকে মেনে নিবে না তাই তারাও বাধ্য হয়ে কাজ গুলো করে।অনেকেই আছে যারা এই জীবন চায় না বলে মৃত্যুকেও বেছে নেয়।রাত কাটানোর আর দেহের মুল্য মাত্র ১০০ টাকা থেকে শুরু হয।
যাই হোক।আমার আলোচোনার বিষয় তা নাহ। আমার কথা হচ্ছে এই যে কাজ গুলো হচ্ছে তার ব্যাপারে কি আমাদের সরকার মোটেও অবগত নয়?তিনি কি কোনো ব্যবস্থা নিতে পারে না?নাকি মোটা অংকের টাকা পায় বলে কিছু বলেনা।আমার বিশ্বাস এই কাজের সাথে যে ব্যক্তি জড়িত সে অবশ্যই বড় পর্যায় এর লোক বা বড় কারো সাহায্য পায়।আইনের লোকেরাও এদের কিছু বলে না।অনেক বাচ্চা দের কিডনাপ করে নিয়ে এই কাজ এ জড়ানো হয়।
আমার সেই উচ্চ পর্যায় এর ব্যক্তির কাছে প্রশ্ন -ভাবুন আপনার মেয়েকে যদি নিয়ে যেয়ে এই কাজ এ জড়িত করে আপনার কেমন লাগবে।আসলে আপনি তো পশু। আপনার কাছে প্রশ্ন করে লাভ পাবনা।
প্রিয় সরকার আপনাদের এই প্রসরয় দেয়ার দিন কি শেষ হবে না?আপনারা আশকারা না দিলে দেশে আজ এই নোংরামি স্থান পেতোনা।কেনো কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার?আদো কি নিবে না কোনো ব্যবস্থা নিবে না?
আদো কি আমরা ভালো এবং নিরাপদ সোনার বাংলা পাব না?কবে দেশ থেকে এগুলা মুক্তি পাবে।?কবে দেশে মানুষ স্বাধীন ভাবে ভালো কাজ করে জীবন কাটাবে?
আমি সেই সোনার বাংলা দেখতে চাই,দেশের নাগরিক হিসেবে এটা আমার অধিকার।


সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



