"বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে"
.
মেয়েরা যেমন খুব লাজুক স্বভাবের ঠিক তেমনি খুব বোকাও।
খুব অল্পতেই আবেগপ্রবণ হয়ে পরে।সেই আবেগে ভুলে বসে অনেক কিছুই।
"প্রেম","ভালোবাসা " এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত।প্রেম ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়।প্রেম একটা স্বাভাবিক ব্যাপার যা সবার জীবনে আসবে!
প্রেম করা কোনো খারাপ কিছু না,তবে প্রেমে পরে সীমা অতিক্রম করে,বাধা ভেংগে অন্তরঙ্গ সম্পর্কে জড়ানোটা খারাপ।
তুমি খুব আবেগে তার সাথে হয়তো জড়িয়ে যাচ্ছো।কিন্তু ওই পাড়ের মানুষটা আসলে কতটা বিশ্বাসযোগ্য তা আগে যাচাই করে নাও।রিলেশন এ হয়তো অনেক কিছুই হয়,হবে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কতটুকু সীমানা রাখবে তুমি তোমার সুরক্ষার জন্যে।
.
হয়তো সে তোমাকে অনেক মন ভোলানো কথা বলবে,অনেক স্বপ্ন দেখাবে,অনেক উপহার ও দিবে।কিন্তু বালিকা "চোখের ফাকিতে,ঠোঁটের হাসিতে হইও না উতসুক"।প্রেম সেম কামনা,বাসনা পূরন শেষ,সেও দেখবে ফুরর....।
.
তার ওই মন ভোলানো কথায় হয়তো তুমি খনিকের জন্যে খুশি হবে,কিন্তু যদি এর ইতিবাচক কোনো ঘটনা না ঘটে তবে ফল ভোগ করবে সারা জীবন।সস্তা প্রেমে পস্তাবে আজীবন। জীবন টা তোমার,সব ডিসিশন তোমাকেই নিতে হবে,কারণ তোমার একটা ভুল সিদ্ধান্ত যেমন তোমার ক্ষতি করবে ঠিক সেই বোঝা পরিবার কেও নিতে হবে।
.
"তোমাকে তুমি সামলে রেখো,তোমার মত করে।সস্তা প্রেমের ধোকায় নয়তো কাদঁবে বালিশ ধরে!"
.
তাই সব শেষে আরেকটি কথা-
"হও হুশিয়ার,মনের দুয়ারে নজর রাখো খুব বালিকা"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



