কোনো এক ফেন্ড এর কাছে শুনেছিলাম ওর বাবার দুই বিয়ে।খুব অবাক হয়েই জিজ্ঞেস করেছিলাম কেন আংকেল দুই বিয়ে করলেন!উত্তরে যা শুনলাম তা হল-ওর বাবার প্রথম স্ত্রীর নাকি কোনো বাচ্চা হত না,তাই তাকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে বিয়ে করা!
.
এই কথাগুলো শোনার পর আমি একটু অবাক হয়েছিলাম!সামান্য এই কারণে কেউ এরকম কাউ কে ছাড়তে পারে??? বিয়ে মানে কি শুধু সন্তান উতপাদন?এছাড়া আর কিছুই কি থাকে না?
.
আমি এই ব্যাপারটা একদমই মানতে পারিনা।"মা" হওয়া প্রত্যেক মেয়ের জীবনের স্বপ্ন,সন্তানকে নিয়ে সে অনেক রকম স্বপ্ন দেখে সে,যেমনটি একজন ছেলে ও দেখে বাবা হওয়ার।কিন্তু যখন মেয়েটি জানতে পারে যে সে মা হতে পারবে না,তখন তার ওপর দিয়ে কি ঝর আর সুনামি যায় শুধু সে ব্যথিত কেউ বুঝবে না।
.
আচ্ছা বিয়ে যদি দুটি মনের সম্পর্ক না হয়ে সন্তান উতপাদন প্রক্রিয়া হয়,তবে বিয়ের কাবিন নামাটাও আমার কাছে একটা কাগজ মাত্র,যেটা চুক্তি পত্র শুধু আর কিছু নয়।বিয়ে প্রত্যেক ধর্মেই একটা গুরুত্বপূর্ণ সামাজিক কর্ম।কিন্তু মনের মিলন,মানুষিকতার বোঝা পড়া এতে থাকাটা আমি আবশ্যক বলে মনে করি।শুধু শারীরিক চাহিদা তো পতিতালয়ে গিয়েও পূরণ করে আসা যায়।কিন্তু কোনো পতিতাকে বউ বানানো যায় না।যদি কোনো মনের মিলন,ভালোবাসা না থাকে তবে কি সেটা পতিতার সাথে রাত যাপনের মত নয়?তারা টাকার বিনিময়ে রাত যাপন করে,আর এসকল বউএরা চুক্তিপত্রে গ্রাস হয়ে সন্তান উতপাদনের জন্যে করে!.
.
বিয়ের সম্পর্ক টা কি এমন হওয়া উচিৎ নয়,যেখানে ভালোবাসা থাকবে,বোঝাপড়া থাকবে,কারো কোনো সমস্যা হলে দুজনে মিলে সমাধান করবে,আর সন্তান না হলে? কি করবে তখন? কেন একটা বাচ্চা এডোপ্ট করা কি যায় না?আজকাল অনেক তো ভালো উপায় আছে বাচ্চা নেয়ার সেই পদ্ধতি গুলো অবলম্বন করতে সমস্যা কি?একটা বাচ্চার জন্যে কারো জীবন নষ্ট করার কি কোনো মানে আছে?
জানি সন্তান অনেক বড় পাওয়া,কিন্তু তোমার অর্ধাঙ্গিনীকে তোমার জীবনের সঙী হিসেবে পাওয়াটা কি কম পাওয়া?যে তোমার সুখ-দুঃখের সাথি হবে তার কি কোনো মুল্য নেই তোমার জীবনে???একটু ভাবো!
.
সব শেষে শুধু বলবো-"যারা বিয়েটাকে শুধু সন্তান উতপাদন প্রক্রিয়া ভাবে,তাদের জন্য শুধুই আমার করুণা ও সমবেদনা রইলো "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



