সেদিন এক বন্ধু ক্লাসে আরেক বন্ধুকে বললো কোনো এক কথার উপর-"তুই কি মেয়ে নাকি দাঁড়াতে পারবিনা?"
কথাটা শোনার পর আমি তাকিয়ে ছিলাম ওর দিকে। কি বলবো,আসলে ওকেই বা দোষ দিয়ে কি লাভ? আমাদের ভাবনা চিন্তাই এরকম হয়ে গেছে যে, মেয়েরা দুর্বল, তারা কিছু করতেই পারবে না। আর এই দুর্বলার সুযোগ নেয় মানুষগুলো।
আবার কিছু কিছু মানুষ আছে যারা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক মত জানে না। মেয়েদের কে বিভিন্নভাবে বন্ধুত্বের দোহাই দিয়ে, সুযোগ খুঁজে বেড়ায় কখন তার নোংরা মস্তিষ্কের ভাবনা চিন্তা গুলো কাজে লাগাতে পারবে।
কিছু ছেলে আছে দিবসে মা কে ভালোবাসারর কথা বলে বেড়ায়, গার্লফ্রেন্ড কে ভালোবাসা দিবসে ভাসায়া দেয়, তারা আসলেও কি এসব ভালোবাসারর মুল্য বুঝে কিনা সন্দেহ। কারণ যেই ছেলে কোন মেয়ের সাথে ভদ্র ব্যবহার করতে জানে না, সম্মান দিতে জানে না সে আসলে কোন শ্রেণীরর মানুষ তা আমার জানা নেই। জানতে গেলেও মনে হয় নিজের রুচিতে বাধবে।
না আমি পুরুষজাতির ওপর খেপে নেই।আসলে কিছু কিছু এরকম পুরুষ কেই বলছি। সবাই খারাপ হলে আজ নারীদের সম্মান দেয়ার মত কেউ থাকতো না। যেহেতু নারীজাতি এখনও অনেক সম্মানের জায়গায় আছে সেহেতু, সেই জায়গাটা করে দিতে কিছু মহৎ, ভালো পুরুষের অবদান অবশ্যই আছে। তবে ওইসব পুরুষদের সাবধান হওয়া উচিৎ। কারণ যেদিন নারী জাতির বাঁ্ধ ভাঙবে সেদিন কত ধানে কত চাল তারা টের পাবে। তাই সময় থাকতে সাবধান হওয়া উচিৎ তাদের। সময় এখন আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



