somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা খাতে দুর্নীতি

০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কথায় বলে, 'সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথা'_আমাদের শিক্ষা খাতের অবস্থা যেন তেমনি। ফাইল নড়া তো দূরের কথা, ঘুষ ছাড়া এখানে একটা পাতাও উল্টে না। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা। এমপিওভুক্তি থেকে শুরু করে পেনশনের অর্থপ্রাপ্তি পর্যন্ত তারা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। যুগের পর যুগ এ অবস্থা চলে এলেও এর কোনো প্রতিকার নেই; বরং অনেক ক্ষেত্রে তা বেড়েই চলেছে। জানা যায়, শিক্ষকদের এমপিও-সংক্রান্ত সব কাজই আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর থেকে করা হতো। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের বারবার ঢাকায় আসতে হতো। আবার মাউশির কিছু কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধেও ঘুষ নেয়ার অভিযোগ ছিল। তাই গত বছরের মার্চ থেকে দেশের ৯টি আঞ্চলিক শিক্ষা কার্যালয়ে এমপিও-সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করা হয়। ফল হয়েছে উল্টো। আগে একজন শিক্ষক এমপিওভুক্তির জন্য ঘুষ দিতেন সাত-আট হাজার টাকা। এখন উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা কার্যালয় মিলে ঘুষ লাগে ৩৫ থেকে ৫০ হাজার টাকা। শিক্ষকদের বলা হয়, জাতি গঠনের কারিগর। আমরা সবচেয়ে বেশি নৈতিকতাও আশা করি তাদের কাছ থেকে। অথচ বিদ্যালয়ে চাকরি পেতে এবং চাকরি পাওয়ার পর এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) হতে যদি এভাবে ঘুষ দিতে হয়, তাহলে তাদের কাছে তেমন প্রত্যাশা করার যৌক্তিকতা কতোটুকু থাকে? যতো দূর জানা যায়, ঘুষ দিতে অধিকাংশ শিক্ষকেরই নৈতিকতায় বাধে। কিন্তু নৈতিকতাবিরোধী সেই কাজটিও করতে তারা একসময় বাধ্য হন। সম্প্রতি যশোর জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বিভিন্ন পর্যায়ের শিক্ষা অফিসে ঘুষের জন্য যে হয়রানি করা হয়, তার বিবরণ দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মাউশি অধিদফতরে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মাউশির পরিচালক (মাধ্যমিক) জানিয়েছেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই তদন্ত কমিটিও অভিযোগ ধামাচাপা দেয়ার হাতিয়ার হবে না তো? অতীতে তদন্ত কমিটির এমন অনাকাঙ্ক্ষিত ব্যবহার আমরা অনেক দেখেছি। খুলনা আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। একই অভিযোগে কিছুদিন আগে তাকে কেশবপুর উপজেলা থেকে এখানে বদলি করা হয়েছিল। আমরা তার এই বক্তব্যে অবাক না হয়ে পারি না। কারো বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে বদলি করাটা কি কোনো ব্যবস্থা হতে পারে? নতুন জায়গায় গিয়ে তিনি যে একই অপরাধ করবেন না, তার নিশ্চয়তা কোথায়? আমরা চাই, শিক্ষা প্রশাসনের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান অনৈতিক তৎপরতা কঠোরভাবে দমন করা হোক। শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো হয়রানি না হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হোক।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×