somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ও অজি ব্যাটার স্টিভ স্মিথ :P

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সকালে অনলাইনে পেপার পড়তে গিয়ে একটা নিউজে আমার চোখ আটকে গেল, আর তা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ তাদের জন্য নির্ধারিত হোটেলের লিফটে নাকি ৫০ মিনিট আটকে ছিলেন। তার সহ-খেলোয়াড় লাবুশেন তাকে বের করার প্রানপন চেষ্টা করে ব্যার্থ হন। এর পর বাকি খেলোয়াড়রাও এসে অনেক ধস্তাধস্তি করে লিফটের দরজা অল্প একটু ফাক করতে সমর্থ হয়। সেখান দিয়ে মশা মাছি হয়তো গলে বের হতে পারবে কিন্ত স্টিভ স্মিথ নামের মানুষটি নয়। যাইহোক এর ৫০ মিনিট পর তাকে উদ্ধার করা হয়। লিফট নাকি নষ্ট হয়ে গিয়েছিল। এত বড় হোটেল,তার মেইনটেনেন্সের জন্য কত লোক থাকে আর সেইখানে তার সহ-খেলোয়াড়রা দরজা ধরে টানাটানি করছে পড়ে যথারীতি তাজ্জব হোলাম।

যাইহোক আবোলতাবোল না বকে এখন আমি কিভাবে স্মিথের সাথে এক কাতারে নাম লিখালাম সেই কাহিনী লিখি। দুই তিনদিন আগে সকাল এগারোটার দিকে আমি হুড়মুড় করে আমাদের হোটেল রুম থেকে বের হয়ে নীচে লাউঞ্জে গেলাম। এই হোটেলে আমরা সাতদিন কোয়ারেন্টাইন এ ছিলাম। হাতে রুমের দরজা লিফট সব কিছু খোলার কী-কার্ড নিয়ে নীচে নেমে দুই মিনিটের কাজ সেরে ওঠার পর যথারীতি দরজা অটমেটিক বন্ধ হয়ে গেল। এরপর আমাদের ২৬ তালার ফ্লোরের জন্য যখন কার্ড প্রেস করছি তখন লাল বাতি আর সবুজ হয়না, ফ্লোরের বাটন একদম নট নড়ন চড়ন, মরে আছে মনে হয়। দরজা খোলার বাটনে চাপ দেই, নাহ কোথাও কিছু হচ্ছে না।

এই অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত যেন অবশ হয়ে আসছে, কপাল বেয়ে চিকন ঘাম গড়িয়ে পরতে শুরু করলো। আমি বোকার মত দাঁড়িয়ে কাপছি এমন সময় চোখে পরলো বেল বাটনে। তাড়াতাড়ি তাতে চাপ দিতেই এক মহিলা থাই এক্সেন্টে ইংরেজিতে প্রশ্ন করছে "কি ব্যাপার"? আমি কান্না কাঁন্না গলায় কোনভাবে বললাম যে "আমার কার্ড কাজ করছে না"। এরপর মহিলা দ্রুত কি বলছে আমি তো বুঝিনা, আমি হেল্প হেল্প বলে কাঁদছি এমন সময় আচমকা অত্যন্ত দ্রুত গতিতে লিফট চলতে শুরু করলো এবং চোখের পলকে ৩১ তালায় গিয়ে উঠে ঠাস করে দরজা খুলে গেল। ভুতুড়ে কান্ড যাকে বলে আর কি! ,
এদিকে দরজা খুলতেই দেখি সামনেই দাড়িয়ে এক তরুনী পরনে তার অপারেশন থিয়েটারের সবুজ পোশাক। আমি এক লাফে লিফট থেকে বেরিয়ে তার পাশ দিয়ে মাগো বাবাগো বলে সোজা দৌড়।মেয়েটাও আমার সাথে সাথে এসে আমাকে দৌড়ে ধরে ফেল্লো।

জিজ্ঞেস করলো কি ঘটনা? আমি তোতলাতে তোতলাতে শুধু এটুকুই বললাম যে আমি লিফটের ভেতরে আটকে গিয়েছিলাম,মানে আমার কার্ড কাজ করছে না। এর মধ্যে লিফটের মধ্য থেকে ওই মহিলার উত্তেজিত গলা তখনো ভেসে আসছে। ডাক্তার মেয়েটা আমাকে ছেড়ে তাড়াতাড়ি লিফটের ভেতরে ঢুকে কি জানি বল্লো থাই ভাষায় তারপর আমাকে ডেকে নিয়ে আমার ফ্লোরে নামিয়ে দিল। লিফট থেকে বের হয়েই আমি চোখ বন্ধ করে আমার রুমের দিকে ভো দৌড়।
এখন অজি প্লেয়ার স্মিথ ৫০ মিনিট আটকে থেকে আবার নাকি ঘটনাটি ভিডিও করেছে আর আমি নাকের পানি চোখের পানি এক করে হেল্প হেল্প করেই গেলাম ভিডিও করতে পারলাম্না।
আসলে আমাদের যে দুটো কীকার্ড দিয়েছিল এটা সেই কার্ড ছিলনা এটা ছিল রুম সার্ভিসের মেয়েটার কার্ড যা দিয়ে ওরা দরজা খুলে ঘর পরিস্কার করে। আমরা ফিরে আসার পর সে কার্ড রেখেই চলে গিয়েছিল আর আমি তারাহুড়োয় সেই মেয়াদহীন কার্ডটা :-/
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
স্মিথ এর ছবিটি নেট থেকে আর আমারটা
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×