সি ত্রাং এক ভয়ংকর ঘূর্নিঝড়ের নাম ( ছবি ব্লগ আপডেট)
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তাল সমুদ্র সফেন ঢেউ এর মাথায় চড়ে এগিয়ে আসছে প্রতি মুহূর্তে থাইল্যান্ডের দেয়া নাম সী ত্রাং,তার আসার কথা ছিল আগামীকাল কিন্ত একটুও যেন ধৈর্য্য নেই তার। একটু আগে শুনি উনি আন্দামান সাগর থেকে রওনা দিয়েছেন তো বটেই তবে বড্ড দ্রুত গতিতে নাকি আসছে। কখন আসবে, কখন আছড়ে পরবে বেলাভূমিতে আর লন্ড ভন্ড করে দেবে সাজানো বাগান সেটাই ভাবার বিষয় । গত রাত ভর বৃষ্টি হয়েছে তবে আমরা টের পাইনি সুরক্ষিত ভবনের ভেতরে থাকায়। কিন্ত গরীব যেই লোকটা রুম পরিস্কার করতে আসে, মাটি আর ছনে ছাওয়া ঘরে যার ঠাই, নাম বল্লো জামালউদ্দিন। এই ছেলেটাই জানালো কাল সারারাত প্রচুর বৃষ্টি হয়েছে সাথে ঝোরো বাতাস। ভয়ে ঘুমাতে পারেনি কখন না জানি তার সেই পর্ন কুটিরটি ভেংগে পরে।

আমরা গতকাল সকালে এসেছি, তখন মোটামুটি আকাশ বাতাস সমুদ্র তুলনামূলক শান্ত। কিন্ত আজ সকাল থেকে কক্সবাজারের সায়মন হোটেলের কাচের দরজার ওপাশে দেখছি বিশাল সমুদ্রের উপর সি ত্রাংকের নাচন আর কিছুক্ষণ আগে থেকে শুনছি তার ভয়াবহ গর্জন। মাথার উপর দিয়ে তিন বার চক্কর খেয়ে ল্যান্ড করতে না পেরে বেসরকারি সংস্থার প্লেনটা কই জানি চলে গেল। না জানি ভেতরে থাকা যাত্রীরা কি আতংকেই না আছে।

উপরে মেঘ আর নীচে উত্তাল সমুদ্র দেখছি ঘর থেকেই
প্রচন্ড বেগে বাতাস বইছে, হোটেলের থাই এর দরজা ঝর ঝর শব্দ করছে [/

সমুদ্রের উপর দিয়ে ভেসে আসা সি ত্রাং এগিয়ে আসছে 
ঢেউ আর বাতাস 
প্রচন্ড শক্তিতে ধেয়ে আসা জোয়ারের জল 
বাতাস আর পানি জোয়ার আর সূর্যগ্রহনের কাল, সবকিছু মিলিয়ে সমুদ্র উত্তাল 
ছাতা আর চেয়ার বাচানোর আপ্রাণ চেষ্টা 
উত্তাল সমুদ্র, সি ত্রাং এর আসল রূপ দেখা যাবে গভীর রাতে। উপকূল এর জেলাগুলোতে ৬ থেকে ৮ ফিট উচু জলোচ্ছ্বাসের আশংকা 
ইজি চেয়ার আর ছাতা সব কিছুই স্রোতের তোড়ে ভেংগে চুরমার 
তীব্র ঝোরো হাওয়া আর বৃষ্টি 
সাগরের ঢেউ থেকে তীব্র কিছু হাওয়া এনে 
সি ত্রাং বইছে দেশের অনেক জায়গা জুড়ে। আশ্রয় কেন্দ্রে ছুটছে দলে দলে মানুষ। ২৫ হাজার মানুষের জন্য সাত হাজার আশ্রয় কেন্দ্র। ২১ ঘন্টার জন্যে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম, বরিশাল আর কক্সবাজার বিমানবন্দর।
সব ছবি আমার মোবাইলে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন