
ছবিটিতে যে ঘরটি দেখছেন এটা একটি বাসস্থান । যে ঘরে থেকে বড় হয়েছেন বাংলাদেশ ও ইংল্যান্ড টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক মিরাজ ।
টিনের ছাউনি ঘর, বাঁশের বেড়া। সামান্য বৃষ্টিতেই পানি জমে উঠোন ও ঘরে। খুলনার খালিশপুরের হাউজিং এ্যাষ্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটের ভাড়ার এমনই এক ঘরে বেড়ে উঠেছেন বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত তারকা মেহেদী হাসান মিরাজ।
বাবা একজন রেন্ট এ কার চালক । সামান্য আয়ে সংসার চালাতেই হিমসিম খেয়ে উঠেন, আর এমন এক হতদরিদ্র বাবার ঘরে ও হতদরিদ্র মায়ের গর্ভে জন্ম নেয় ক্রিকেট বিশ্বের আলোচিত এই খেলোয়াড় ও বাংলাদেশের গর্ব ।
পাড়ার গলি, কলেজের মাঠ, ও রাস্তার ধারে খেলে উঠে ছেলেটি আজ বিশ্ব ক্রিকেটে নামকরা এক খেলোয়াড় । ছোট বেলায় খেলার সুযোগ হয়নি বড় কোন ক্লাবেও । বাবা-মা তেমন ক্রিকেট না বুঝলেও ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলেন মিরাজ। মাঝে মধ্যেই স্কুল পালিয়ে ক্রিকেট খেলতেন। সরকারি বিএল কলেজ মাঠ থেকে শুরু করে অলিগলিতে, ফুটপাতে ক্রিকেটে মজতে দেখা যেতো মিরাজকে।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ইংলিশদের হারালো টাইগাররা। যার হাতে পরাস্ত ইংল্যান্ড সেই ছেলেটি খুলনার কুঁড়ে ঘরের সেই ছেলে মিরাজ । আশা ও বিশ্বাস এই কুড়ে ঘরের ছেলেটিই একদিন বিশ্ব ক্রিকেটে এক নাম্বার অলরাউন্ডার হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিবে পাশাপাশি বাংলাদেশের সুনাম অর্জন করবে সারা বিশ্বের বুকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

