somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব?বিজ্ঞানীরা বলেছেন হ্যা,

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







তা হলে কি সত্যিই এ বার মৃত্যুকেও হারিয়ে দেবে মানুষ? মৃতদেহে সঞ্চার করতে পারবে প্রাণ? বিজ্ঞানীরা জানাচ্ছেন, হ্যাঁ, এমনটা সম্ভব। মাল্টি ম়ডালিটি বা রিঅ্যানিমা প্রোজেক্ট সফল হলে সম্ভব এই অসাধ্য সাধন। ভারতীয় বিজ্ঞানী হিমাংশু বনসলের নেতৃত্বে মার্কিনি ও ভারতীয় গবেষকদের একটি দল আপাতত এই অসাধ্য সাধনের প্রকল্পে ব্যস্ত। চেষ্টা করছেন মৃত মস্তিষ্ক আবার সজীব করে তুলতে।
ইতিমধ্যেই যাঁদের মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে, এমন ২০ জন রোগীর উপর পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় অনুমতি জোগাড় করেছে এই গবেষক দল। উত্তরাখণ্ডের রুদ্রপুরের অনুপম হাসপাতালে এই গবেষণার প্রাথমিক ধাপ নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত এই গবেষকরা। এই প্রাথমিক ধাপের নাম ‘ফার্স্ট ইন হিউম্যান নিউরো-রিজেনেরেশন অ্যান্ড নিউরো-রিঅ্যানিমেশন’।
এই ধাপে বিজ্ঞানীরা প্রাথমিক ভাবে মৃত মস্তিষ্কে তাজা স্টেম সেল ও পেপটাইডের (অ্যামিনো অ্যাসিড মনোমারের ছোট চেন) একটি মিশ্রণকে প্রবেশ করিয়ে তাকে জীবন্ত করার চেষ্টা চালাচ্ছেন। হিমাংশু বনসল দাবি করেছেন, ইউরোপ এবং গাল্ফে ইতিমধ্যেই দুই রোগীর উপর এই পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তিনি।
একটি ইংরেজি সংবাদপত্রে তিনি বলেছেন ‘’২০ জনের উপর লাগাতার পরীক্ষা চালিয়ে আমরা মৃত মস্তিষ্কে প্রাণ সঞ্চারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই গবেষণা সফল হলে চিকিত্সা শাস্ত্রের নয়া দিগন্ত খুলে যাবে। অকালে যারা প্রিয়জনদের হারাবেন তাঁদের মনেও নতুন আশার যোগান দেবে এই গবেষণা।’’
এই গবেষণায় যদি কেউ প্রাণ ফিরে পান, তাহলে কিন্তু বেঁচে থাকার জন্য তাঁকে কিছু জীবনদায়ী ব্যবস্থার সাহায্য নিতে হবে। প্রতি দু’সপ্তাহ অন্তর স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে নিয়মিতভাবে পাম্পের সাহায্যে পেপটাইড ও স্টেম সেলের যোগান দিতে হবে। অন্তত ছ’সপ্তাহ এই নিয়ম মেনে চলতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×