somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর ফাঁসির প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক ! তুরস্কের এ ধরনের আচরণকে আপনি কীভাবে দেখছেন?

১২ ই মে, ২০১৬ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দেবরিম ওজটুর্ককে প্রত্যাহার করেছে তুরস্ক। আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে কূটনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে তুরস্কের অনলাইন হুরিয়াত ডেইলি নিউজ জানায়, ওই রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই কূটনৈতিক সূত্র বলেছেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আজকের মধ্যেই রাজধানী আঙ্কারায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। নিজামীর ফাঁসির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানও। তিনি ১০ই মে বলেছেন, একজন মুজাহিদকে ফাঁসি দেয়ার মানসিকতার আমি নিন্দা জানাই। নিজামীর বয়স ৭০ বছরের ওপরে। আমি বিশ্বাস করি তিনি পৃথিবীকে কোন অপরাধ করেন নি। তিনি বলেন, এটা ঘৃণার বহিঃপ্রকাশ। বার বার আমাদের পদক্ষেপ নেয়ার পরও তাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এটা কোন সুশাসনও নয়, নয় কোন গণতান্ত্রিক মানসিকতা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবিদের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রধান মতিউর রহমানকে বুধবার দিনের একেবারে শুরুতে ফাঁসি দেয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলছে, নিজামীকে যে প্রক্রিয়া ফাঁসি দেয়া হয়েছে তাতে আন্তর্জাতিক মানদ- অনুসরণ করা হয় নি। তবে সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে। বরং সরকার বলছে, এ বিচারে সমর্থন রয়েছে বেশির ভাগ বাংলাদেশীর।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:৫৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×