somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকিয়া অভিশাপে জর্জরিত সমাজ

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজ স্ত্রী বা স্বামীকে রেখে পর নারীবা পুরুষের সাথে অবৈধ মিলনকে পরকীয়া বলে। দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। পরকিয়া অভিশাপে জর্জরিত আমাদের সমাজ।ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার।

এক পরিসংখ্যানে দেখা গেছে,ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি জড়ায় পরকিয়ায়।পরকিয়ায় জড়ানো পুরুষ ও নারী উভয় মানুষ হয়েও পশুর সামিল।পরকিয়ার কুফল শুধু নিজেরা নয় তাদের পুরো পরিবারকে ভোগ করতে হয়।যে পুরুষ বা নারী পরকীয়ায় জড়ায় তাদের স্ত্রী বা স্বামী অন্য কারো সাথে জড়াবে এটা স্বাভাবিক।অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের অপছন্দের জন্য তাদের দুজনের মাঝে কোন নিষিদ্ধ ব্যক্তির আগমন ঘটে। আবার কখনো স্বামী স্ত্রীর মধ্যে কারো অক্ষমতা অথবা স্বামী স্ত্রীকে রেখে প্রবাসে পাড়ি জমানো এর জন্য দায়ী।

সে যত কারন থাক না কেন,পরকিয়ার মূলে রয়েছে ইসলামি জীবন বিধান না মেনে পাশ্চাত্য সংস্কৃতিকে গ্রহণ।অভিশাপ পরকিয়া জন্ম দেয় সমাজে অনেক অপ্রীতিকর ঘটনার।পত্রিকার পাতা খুলতেই চোখে পড়ে পরকীয়ার খবর।পরকীয়ার ফাঁদে আটকা পড়ে আত্মহনন করছেন অগণিত নারী-পুরুষ; বলি হচ্ছেন নিরপরাধ সন্তান,স্বামী অথবা স্ত্রী।পরকীয়ার পথে বাধা হওয়ায় সন্তানকে নির্মমভাবে হত্যা করছে মমতাময়ী মা। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করছে এ পরকীয়া।আশংকাজনক ভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী,স্ত্রীর হাতে স্বামী,সন্তানের হাতে পিতা-মাতা এবং পিতা-মাতার হাতে সন্তানের প্রাণ হরণের ঘটনা ঘটছে। বাড়ছে পারিবারিক অশান্তি,ভেঙে যাচ্ছে সংসার।ক্রমেই যেন মহামারী আকার ধারণ করেছে এ পরকীয়া।

পুরুষ এবং নারীর এই সর্ম্পকটি সহজে গড়তে প্রভাবিত করে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন তথা মোবাইল ও ফেসবুকে বায়বীয় প্রেম এবং সিনেমা, নাটকে বাস্তবতা বর্জিত প্রেম কাহিনী। আর ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে উপেক্ষা করে এবং অবাধে মেলামেশার সুযোগ গ্রহণ করে এই মানুষগুলোও অবলীলায় দুই নৌকায় পা দিয়ে চলতে চান।

কিন্তু ভুলে যান যে দুই নৌকায় পা দিলে বা দুই দিকে মন ভাগ হয়ে গেলে জীবনে কখনো শান্তি আসে না।বাস্তব কথা হলো ইসলামী অনুসাশনই রুখে দিতে পারে পরকীয়ার ভয়াল থাবাকে, পারে পরকীয়ার ভাইরাসকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে। প্রাণঘাতী,পরিবারঘাতী সমাজঘাতী পরকীয়ার বিষাক্ত ছোবল থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে মুক্ত করতে ও মুক্ত রাখতে।স্বামী স্ত্রী মাঝে গভীর ভালবাসায় দূর হতে পারে সমাজ থেকে এই ঘৃণীত অপরাধ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×