somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার বিয়েতে ৩ সন্তান বরযাত্রী,ছেলে সাক্ষী! কী আজব কাহিনী।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বাবা বিয়ে করছেন! নতুন মা আসছেন ঘরে। বেশ খুশিরই খবর বলা যায়। তাই তো দুই ছেলে আর এক মেয়ে মিলে বাবাকে বর হিসেবে সাজায়। এরপর তিন ভাই-বোন মিলে বর বাবাকে নিয়ে যায় কনে বাড়িতে। তিন সন্তানই বরযাত্রী। তবে বিয়ে বাড়িতে গিয়ে দেখা দেয় বিপত্তি। বিয়ে রেজিস্ট্রি বইতে সাক্ষী পাওয়া যাচ্ছে না। কি আর করা, অবশেষে সাক্ষীও হতে হলো বড় ছেলেকে।
শুক্রবার (৬ মে) এমনই এক বিয়ের ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে।
বরের নাম এসএম সেলিম মিয়া। তিনি স্বর্ণঘোষ গ্রামের হাজী সিরাজ উদ্দিন শরীফের ছেলে। চাকরি করেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে। তার সন্তানরা হলো- রবিন, প্রভা আর তোহা।
কনে হলেন- শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর মুন্সীকান্দি গ্রামের আব্দুল গনি মুন্সীর মেয়ে নাজমা বেগম।
এলাকাবাসী জানায়, ১৯৯২ সালে শরীয়তপুর পৌরসভার কাগদী এলাকার মরহুম আব্দুল আজিজ শাহের মেয়ে শাহানা আক্তার রুমার সঙ্গে বিয়ে হয় সেলিম মিয়ার। গত দুই যুগের সংসার জীবনে তাদের ঘরে আসে দুই ছেলে আর এক মেয়ে। দম্পাত্যজীবন অনেক সুখী ছিলেন তারা। কিন্তু সে সুখ সহ্য হয়নি কারোই।
মাস তিনেক আগে রুমার মৃত্যু হয়। মায়ের শূন্যতা ঘিরে ধরে তিন সন্তানকে। সন্তানদের সুখ-শান্তি ও লেখাপড়ার কথা চিন্তা করে সেলিম আবারো সংসার পাতার পরিকল্পনা করে। সে মোতাবেক শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। দুপুরে তিন সন্তান তাদের বাবা সেলিম মিয়াকে বর সেজে নিয়ে যায় মুন্সীকান্দি গ্রামে। নাজমা বেগমের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়। কিন্তু রেজিস্ট্রি বইয়ে স্বাক্ষর দিতে হয় বড় ছেলেকে। এসময় মেয়ে প্রভাও ছিল পাশে।
বিয়ে রেজিস্ট্রি আর শরীয়াহ মোতাবেক আনুষ্ঠানিকতার পর কনেবাড়িতে মধ্যাহ্ন ভোজ হয়। এরপর নতুন মাকে নিয়ে তিন সন্তান রওনা দেয় বাড়ির দিকে।
পরিবারের সদস্যরা জানায়, সেলিম মিয়া পারিবারিক ভাবে অনেক সুখী ছিল। তার প্রথম স্ত্রী রুমাও ছিল খুব নরম প্রকৃতির। কখনো কারো সাথে জোরে কথাও বলতে শোনেনি কেউ। কিন্তু দুই ছেলে আর এক মেয়েকে রেখে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে।
প্রতিবেশীদের মন্তব্য, এখন যে মেয়েটি সেলিমের ঘরে বউ হিসেবে এসে সে যদি রুমার রেখে যাওয়া সন্তানদের মায়ের মমতা দিয়ে ভালোবেসে আগলে রাখতে পারে তবেই ভালো। সে প্রত্যাশা সবারই। রবিন, প্রভা আর তোহাও চায় তাদের নতুন মা যেন হয় খুব কাছের, অনেক মমতার।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×