প্রলাপের পাগল ১
জ্যোতির্ময় বিশ্বাস
১|
প্রতিটি কাহিনীর ভ্রমণ থাকে
প্রতিটি ভ্রমণের বৃত্তান্ত, থাকেনা।
২|
প্রতিটি ঘুমন্ত মানুষ বড় নিস্পাপ।
৩|
কোনো মানুষই তার আয়ুর সমান বাঁচেনা।
৪|
তুমি কি সাক্ষী আছো, ধীরে ধীরে
নিমগাছতলে ফুল রেখে রেখে
বাড়ির বাহির হ'লো বাগান?
অভাবের যত্ন সবাই বোঝেনা
সবাই বোঝেনা গাছ ও কাঠের তফাৎ।
৫|
দেখা হবে জংলার ধারে হে শৈশব, ন্যাংটোবালক আমরা কয়েকজন ও আমি একা...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




