প্রেয়সীর কাজলটানা চোখ যেন পদ্মপুকুর,
পিঁপড়ে সাঁতারে নামলেও কেঁপে ওঠে জল,
ক্ষণে ক্ষণে হয়ে যায় স্ফটিকজলে টইটম্বুর
জলে ভেজা পাঁপড়িগুলো মুছে দেয় কাজল।
তার চোখের পেছনে লুকোনো এক মহাচুম্বক
আকর্ষণ করে যায় দোদুল্যমান প্রেমিক চিত্ত,
যে প্রেমিক মুহূর্তে হয়ে যায় এক সংশপ্তক,
ভীরু বনে যায় বীর, কুনো হয় উদ্দীপ্ত।
প্রেয়সীর পটলচেরা চোখ স্বপ্ন ছড়িয়ে যায়,
রঙিন সে স্বপ্নে প্রেমিকের মন হয় উচাটন
ক্ষণে ক্ষণে ডেকে যায় যেন মৃদু ইশারায়,
প্রতীক্ষায় গণে প্রহর, কবে হবে সে মিলন!
ঢাকা
০১ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখাটি পাঠানো হয়েছিলো।)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




