নিজেকে সূতোকাটা ঘুড়ি ভাবতেই যেন ভালো লাগে।
লক্ষ্যের কোন বালাই নেই, বাতাস যেদিকে ভাসায়,
সেদিকেই আমি ভেসে যাই। বিনিসূতোর নাটাইটা তো
ধরাই আছে অদৃশ্য প্রভুর হাতে। ঠিকই পৌঁছে যাবো!
জীবনের সাফল্য ব্যর্থতা নিয়ে কখনো কিছু ভাবিনা।
এ নিয়ে কেউ কিছু বললেও মেজাজটা বিগড়ে যায়।
কিসের সাফল্য? কিসের ব্যর্থতা? ক্রীড়নকের কোন
সাফল্য নেই, ব্যর্থতা নেই। ওসব ছাড়াই পৌঁছে যাবো!
নাটাই ধরা প্রভুর টানে আমি ছুটি কখনো ঊর্ধ্বাকাশে,
কখনো ফিরে আসি ধূলি ধূসরিত এই মলিন পৃথিবীতে।
এভাবে চলতে চলতেই একদিন বাতাস বাহিতের ন্যায়
অদৃশ্য অভ্যর্থনায় প্রান্তসীমায় একা একাই পৌঁছে যাবো।
ঢাকা
১০ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




