সমুদ্রের বুক ভরা জল।
তবু সেথায় কোন কোন দুঃখিনী আসে প্রতিরাতে।
নিকষ কালো অমাবস্যায় কিংবা দীপ্ত পূর্ণিমাতে,
ওদের কাজল কালো দু’চোখ থেকে অশ্রু ঝরাতে।
প্রতি রাতে সমুদ্র অপেক্ষা করে থাকে,
কখন সেসব দুঃখিনী এসে তার কাছে বলে যাবে
বুক উজাড় করে ওদের অভিমানী গোপন কথা।
তারপর শীতল জলে সন্তরণ শেষে ফিরে যাবে।
সমুদ্র ও নারীর সখ্যতা প্রাচীন।
উভয়ে সহনশীলা, উভয়ে সতত বহমান।
উভয়ের বুকে হিল্লোল ওঠে একটুখানি ছোঁয়ায়,
উভয়ে রুদ্র মূর্তি ধারণ করে থাকে সময় সময়।
ঢাকা
২৮ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত - বিনা অনুমতিতে উদ্ধৃত করাও নিষেধ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



