দৃষ্টিতে বৃষ্টি
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুটিন বাঁধা জীবন, সেতো বন্দীত্বেরই নামান্তর!
এপারেতে দৃষ্টি উদাস,
ওপারেতে মুক্ত আকাশ,
অসীম পানে দৃষ্টি রাখি,
বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
কালো কাকের চক্ষু দেখি।
মাথায় ছিল সংখ্যা যত,
হঠাৎ দেখি সংকুচিত,
শূন্য ছাড়া নেই কিছু আর,
এপার ওপার ভাবতে গিয়েই ঘটছে কত ভাবান্তর!
তৃষ্ণা যখন মনের ভেতর, দৃষ্টি তখন তেপান্তর।
দেখছি বসে শুকনো চোখে
পক্ষী ভিজে বৃক্ষ শাখে,
পথিক খুলে রঙিন ছাতা
ঝুল বারান্দায় ভিজে পাতা।
রেলিং ধরে ঝুলে থাকা
বৃষ্টি ফোঁটা মনে করায়,
এক দুঃখিনীর চোখের পাতায়
অশ্রু ঝোলে ফোঁটায় ফোঁটায়।
সেই কথাটিই থেকে থেকে পড়ছে মনে নিরন্তর!
ঢাকা
২৭ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত)

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?
উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২

মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে...
...বাকিটুকু পড়ুন
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন