somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই মেলার টুকিটাকিঃ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় যাবার সময় প্রবেশ পথে দেখলাম একজন তরুণী একটা ব্যানার দু’হাতে ধরে আছে, তাতে একটা মেয়ের ছবি, আর লেখা “... কে বাঁচাতে এগিয়ে আসুন”! পাশে এক তরুণ একটা র‍্যাপিং করা বাক্স হাতে দাঁড়িয়ে আছে, যার উপরের অংশটুকুতে একটু ফাঁক রয়েছে, যেন ইচ্ছুক ব্যক্তিরা সেখানে তাদের দান করা টাকার নোট ভাঁজ করে ঢুকিয়ে দিতে পারেন। পাশ কাটিয়ে চলেই গিয়েছিলাম। কিন্তু মনে মনে ঐ লেখাটাই ভাসছিল- “... কে বাঁচাতে এগিয়ে আসুন”! আবার ফিরে এলাম। একটা নোট ভাঁজ করে ঢুকিয়ে দিলাম তরণের হাতে ধরা বাক্সের ফাঁকে। তরণটি ছোট্ট একটা ধন্যবাদ দিল, তরুণীটি দীর্ঘ। তরুণীর চোখ মুখের ভাষায় বেশ বুঝতে পারলাম, ক্যান্সার আক্রান্ত বন্ধুকে বাঁচানোর জন্য তার কমিটমেন্ট তরুণটির চেয়ে অনেক বেশী।

বই মেলায় প্রকাশকের সাথে তাড়াহুড়ো করে একটা জরুরী কাজ শেষ করে ফেরার সময় আবার অন্য এক জোড়া তরুণ তরুণী একই উদ্দেশ্যে এগিয়ে এলো। তাদেরকে জানালাম, যাবার সময় দিয়ে গিয়েছি। ওরা ধন্যবাদ জানালো। ওদেরকে অসুস্থ মেয়েটির কথা জিজ্ঞেস করলাম। ওরা ওর নাম জানালো ঐশ্বর্য রায় প্রমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (খুব সম্ভবতঃ) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী ছাত্রী। এমন একটা তরতাজা তরুণ প্রাণের উপর আঘাত এসেছে জেনে মনটা খারাপ হয়ে গেল। আবার তার সাহায্যার্থে তার সতীর্থরা যেভাবে এগিয়ে এসেছে, তা দেখেও মনটা খুশীতে ভরে গেল।

যে তরুণীটি আমার কাছে ব্যানার হাতে প্রথম এসেছিল এবং পরে অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছিল, তাকে দেখে মনে হয় নি সে জীবনে কোন কিছুর জন্য কারো কাছে হাত পেতেছে। কিন্তু বন্ধুর জন্যে আজ সে জনে জনে অনুরোধ করছে সাহায্যের জন্য। এরই নাম বন্ধুত্ব, এরই নাম ভালবাসা, এরই নাম মানবিকতা।


ঢাকা
১১ ফেব্রুয়ারী ২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×