somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খায়রুল আহসান
একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

কবিতাঃ বোনারপাড়া জংশন

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


("রেলসেতু বসলো যখন যমুনার 'পরে,
বোনারপাড়াও গেল হারিয়ে চিরতরে!")


কোন পীর আউলিয়ার নামে নয়,
যেমন জালালাবাদ, জামালপুর।
কোন সাহসী নারীর নামে নয়,
যেমন চৌধুরাণী বা ভবানীপুর।
তবু করি সেই অখ্যাত নাম স্মরণ,
বোনারপাড়া রেলওয়ে জংশন!

বুকে ধরা ছিলো চারটে প্লাটফর্ম।
স্লিপার বসানো, পাথর বিছানো
সমান্তরালে আঁকাবাকা রেলপথে
দিনে রাতে ট্রেনগুলো ছয়দিকে
আনমনে আনাগোনা করতো দ্রুত।
বসত ভিটেয় কাঁপুনি লাগিয়ে যেত।

যমুনার ভাঙ্গনে তিস্তামুখ ঘাট
স্থান বদলাতো প্রায় হঠাৎ হঠাৎ।
ট্রেনগুলো খুব ধীর লয়ে চলতো।
ঘটাং ঘটাং করে বালুচর পার হতো।
এরপর পিঁপড়ের মত পিলপিল করে
বোনারপাড়া জংশনে পৌঁছাতো।

সাথে সাথে চারিদিকে হৈ হুল্লোড়ে
যাত্রী ও কুলিরা হাঁকডাক ছেড়ে,
প্ল্যাটফর্মটাকে সহসা সরগরম করে
তল্পিতল্পা নিয়ে ছোটাছুটি করতো।
যাত্রীরা ধেয়ে যেত হোটেলের পানে,
পানবিড়ি সিগ্রেট আর চায়ের দোকানে।

হঠাৎ প্রাণচঞ্চল এই বোনারপাড়ায়
বিধাতা কেন যেন অভিশাপ নামায়।
স্রোতহারা যমুনাবক্ষের এধারে ওধারে
বহু চর জেগে ওঠে মাথা উঁচু করে।
নয়া ঘাট খোঁজে সব রেলের বাবুরা,
বালাসীর ঘাটটাকে বেছে নেন তারা।

সেই থেকে ট্রেনগুলো বোনারপাড়াকে
বাইপাস করে যায় বালাসীর ঘাটে।
রেলশহর বলে খ্যাত এই বোনারপাড়া
পুনরায় বনে যায় শুধু এক অজ পাড়া।
রেলসেতু বসলো যখন যমুনার 'পরে,
বোনারপাড়াও গেল হারিয়ে চিরতরে!

পাদটীকাঃ একদা রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের জেলাগুলোর রেল যোগাযোগের এক অন্যতম সংযোগ কেন্দ্র ছিলো বোনারপাড়া রেলওয়ে জংশন। ছোটবেলায় যখন স্কুল ছুটির পর নানাবাড়ী দাদাবাড়ী বেড়াতে যেতাম, ট্রেনযোগেই যেতাম। স্টীমার থেকে যমুনার পাড় ভাঙ্গা গড়ার খেলা দেখতাম। বিস্তীর্ণ ধূ ধূ বালুচরের উপর দিয়ে ট্রেন যখন পিলপিল করে এগিয়ে চলতো, জনহীন দু'ধার দেখে অবাক বিস্ময়ে ভাবতাম, এখানে রেলপথ বসানো হলো কি করে! খুবই অল্প গতিবেগে ট্রেন চলতো ভরতখালী স্টেশন পর্যন্ত, তারপরে স্বাভাবিক গতিতে চলতো। বোনারপাড়ার পর থেকে খুব দ্রুতবেগে চলতো। প্রথমে টানতো কালো ধোঁয়া ছাড়া কয়লার ইঞ্জিন, বোনারপাড়া থেকে টানতো কানাডা সরকারের দেয়া হলুদ ডিজেল ইঞ্জিন।

ছোটবেলায় দোতারা হাতে ফকিরদের গাওয়া গানে বোনারপাড়া জংশনের নাম শুনেছিলাম। বড় হয়ে যাতায়াতের সময় দেখেছি বোনারপাড়া কতটা ভাইব্রেন্ট ছিলো। এই প্রাণচঞ্চল জংশনটি প্রথমে স্তিমিত হয়ে পড়ে রেলওয়ের স্টীমারঘাটটি তিস্তামুখঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তরিত হবার পর থেকে। আর একেবারে থেমে যায় যমুনা সড়ক সেতুর সাথে রেলসেতু যোগ হবার পর থেকে। সভ্যতার উন্নয়নে কোথাও আলোর চমক লাগে, আবার কোথাও বা অন্ধকার নেমে আসে চিরতরে। একই কথা প্রযোজ্য একদা সদাচঞ্চল, চিরজাগ্রত আরিচা ও নগড়বাড়ী ফেরীঘাট সম্পর্কেও।




ঢাকা
২২ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত)
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৯
৪১টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×