somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের বিবরে

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই হাতে কি নিপুনভাবে তিনি বাঁধতেন খোঁপা!
ঠোঁটে ক্লিপ আটকে রেখে একটা একটা করে
খোঁপায় গেঁথে দিতেন। তারপর অলিন্দ থেকে
দু’একটা সতেজ ফুল এনে খোঁপায় লাগাতেন।

এই হাত ছিল তার নৃত্যকলার ভাষার প্রতীক,
এই হাত ছিল রসুইঘরের যাদুর কুহক কাঠি,
যার পরশে তৈরী হতো ক্ষুন্নিবৃত্তির উপকরণ।
এই হাত দোলাতো তন্দ্রাচ্ছন্ন শিশুর দোলনা।

এই চোখ দিয়ে কবি দেখতেন প্রকৃতির শোভা,
এই চোখে তিনি মেখে রাখতেন মেঘের কাজল।
এই চোখেই তার ঝলসে উঠতো দ্রোহের আগুন,
এই চোখ থেকেই নীরবে ঝরতো জলের প্রপাত!

হায়, আজ সে হাত দুটো নেই, সে চোখও নেই!
ভূতলে চাপা পড়ে আছে সে দুটো হাত, সে চোখ।
দৃষ্টি বার্তা পাঠাতো মনের গভীরে, উতলা মনের
নির্বন্ধে কবি যা লিখতেন, তা আজ শুধুই স্মৃতি!



(ছবিসূত্রঃ গুগল)


ঢাকা
২৩ আগস্ট ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

(পাদটীকাঃ আসলে, কবি কর্তৃক তার নিজের কবিতার কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা সমীচীন নয়। তবুও, যেহেতু কয়েকজন পাঠক কবিতাটি কার উদ্দেশ্যে লেখা বা কাকে স্মরণ করে লেখা এ কথাটি জানতে চেয়েছেন, আরও জানতে চেয়েছেন ‘এখানে নারী ও কবি কি আলাদা ব্যক্তি, নাকি নারী ও কবি একজনই- অর্থাৎ ‘নারীকবি’ - সেহেতু কিছু কথা বলতেই হয়। আমার জবাব শুনে হয়তো কেউ কেউ নিরাশ হতে পারেন, তবুও বলছি, কবিতাটি আমি কোন নির্দিষ্ট ব্যক্তিকে স্মরণ করে লিখিনি। একটা কঙ্কালের ছবি দেখে আমার কল্পনায় এসেছিল, বিশেষ করে কঙ্কালের হাতটা দেখে, যে এ কঙ্কালটি হয়তো কোন নারীর, এবং সে নারী তার জীবদ্দশায় কী কী করতেন, সেটা ভাবতে ভাবতেই এ কবিতাটা শুরু করেছিলাম। তৃতীয় স্তবকে এসে ভাবছিলাম একজন কবির কথা, যিনি দু’চোখ ভরে সৌন্দর্য অবলোকন করতে পছন্দ করেন এবং সে সৌন্দর্য তার মননে ধারণ করে কবিতা লিখেন। যার দুটো মায়াভরা চোখ আছে (কবি নজরুলের মত – এখানে কাজলমাখা বলতে আমি মায়ামাখা বুঝিয়েছি), যার চোখ যেমন অন্যায়ের প্রতিবাদে দ্রোহের আগুন ঝরায়, তেমনি আবার প্রেম বা মায়ার আতিশয্যে অশ্রু ঝরায় - তার সেই সুন্দর চোখ দুটোও মৃত্যুর পর মাটির সাথে মিশে যায়, থাকে শুধু চক্ষুকোটর, কঙ্কাল করোটিতে। কবি ও নারী, উভয়ের সৃষ্টি ও সৌন্দর্য পৃথিবীতে রয়ে যায় স্মৃতি হিসেবে, তাদের তিরোধানের বহু বছর পরেও। কঙ্কালটির ছবি অনেকের কাছে বীভৎস লাগতে পারে, এজন্য এখানে পোস্ট করিনি। তবে গুগল সন্ধান করে একটি সুন্দর হাতের ছবি পেলাম, আবার সেই হাতের মাঝখানটিতে বসানো রয়েছে একটি সুন্দর চোখ। এ ছবিটা আমি কবিতা লেখার পরে দেখেছি। দেখে মনে হলো, কে যেন আমার কবিতাটা লেখার আগেই সেটা পড়ে নিয়েছিল এবং তারপর এ ছবিটা এঁকেছিল। কবিতার সাথে মিলে যায় বলে এ ছবিটাকেই এখানে সংযোজন করেছি।)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
৩৬টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×