somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বিকেলের রোদে কিছু হাঁটাহাঁটি ফুরিয়ে এলো নিমেষে

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন অগ্রহায়ণ মাসের শেষ ক'টা দিন চলছে। এসব দিনে বিকেল বলতে কিছু থাকেনা। মধ্যাহ্নভোজের পর এটা সেটা করতে করতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। বিকেলটা কখন হারিয়ে যায়, টেরই পাওয়া যায় না। এসব দিনের হ্রস্বতার কারণে দৈনন্দিন অনেক কাজই আমি সময় মত সমাপ্ত করতে পারিনা, ফলে কেমন যেন একটু অস্থিরতায় থাকি। এ নিয়ে একটি কবিতাও লিখেছিলাম, বছর তিনেক আগেঃ হ্রস্ব দ্বিপ্রহরে দীর্ঘ বিক্ষিপ্ততা


Radiant ..... দীপ্তিমান

গতকাল বিকেলে একটু হাঁটতে নেমেছিলাম। শারীরিক প্রয়োজনে যতটা নয়, অগ্রহায়ণের বিকেলের শেষ রোদের আমেজটুকু উপভোগ করতে তার চেয়ে বেশী। আমাদের হাঁটার জন্য যে পথ, তার চারপাশে কিছু ছোট ছোট জায়গা জুড়ে সুন্দর সুন্দর কিছু ফুলের চারা লাগানো হয়েছে, কিছু জায়গা সাশ্রয় করে ছোট ছোট ছেলেমেয়েরা খেলার জায়গা বের করে নিয়েছে। সেসব ফুলের কিছু ছবি দিলামঃ ,


জোড়া গুচ্ছ ..... Twin bunch


দূর থেকে ভালবাসা .... Love from distance

এসব ফুল দেখতে দেখতে, ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলা উপভোগ করতে করতেই নিমেষে সন্ধ্যা ঘনিয়ে এলো। নিকটস্থ মাসজিদ থেকে মাগরিবের আযানের ডাক এলো। হাঁটা আর তেমন হলোনা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মনটা প্রফুল্ল হয়ে উঠলো।


মোহনীয় এবং স্নিগ্ধ, সতেজ .... Delightful and refreshing


একটু পৃথক, তবু একাকী নই .... Apart, yet not alone

ফুলের প্রফুল্লতা মনে ধারণ করেই মাসজিদে প্রবেশ করলাম, সকল সৌন্দর্যের স্রষ্টা ও স্বত্বাধিকারীকে স্মরণ করতে।


ক্ষুদ্রতার সৌন্দর্য .... Small, yet so beautiful!


অভিমানিনী .... Hurt


অনেক কথা বলার ছিল .... Want to be heard


রূপের রাণী .... Beauty queen


ভালবাসা .... Love


মোরা একসাথে আসি, একসাথে যাই .... Together we bloom, together we perish


সব শেষের এ ছবিটা আসা উচিত ছিল সবার আগে, কারণ এটা সকালের ফুল। এটা বাদে আর সবগুলো ছবি আমার আইফোনে তোলা।

ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলার কিছু ভিডিওচিত্র ধারণ করেছিলাম। কিন্তু সেটা কিভাবে এখানে আপলোড করা যায়, সে পদ্ধতি জানা না থাকায় এখানে দিতে পারলাম না।

সবাইকে শুভেচ্ছা----
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×