somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ কেবল একটি দিনে....

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন আমাদের মত তোমরাও দু’পায়ে দাঁড়াতে,
চলতে ফিরতে, হাঁটতে দৌড়াতে,
তোমাদেরও আমাদের মত কখনো কখনো
সংসার সামলাতে নাভিশ্বাস উঠতো, মনটা ক্ষিপ্ত হতো।
আজ তোমরা সকল জাগতিক দায়িত্বের ঊর্ধ্বে,
সকল মানবিক অনুভূতির ঊর্ধ্বে। আমরা আজও হাঁটি,
তোমরা কাপুরুষ দেশদ্রোহীদের মারণযজ্ঞে
নির্মম মৃত্যুতে একত্রিত, নিস্তব্ধ, শান্ত, সমাহিত হলে!


হায়, জীবন বয়ে চলে নিরবধি, আপন গতিতে।
কখনো কি আমরা পিছু ফিরে তাকাই,
দেখতে, তোমরাও সাথে আছো কিনা?
বুকে হাত দিয়ে বলতে পারবো না,
তোমাদের কোন খোঁজ করেছি,
তোমাদের পরিবারের কোন খোঁজ নিয়েছি,
বছরের কেবল একটি দিন ছাড়া, পঁচিশে ফেব্রুয়ারী!
অথচ একদা ফায়ারম্যান লিফটের সময় ভাবতাম,
এভাবেই আমরা দৌড়ে বয়ে নিয়ে বেড়াবো আজীবন,
একে অপরকে, যে কোন প্রয়োজনে, বিপদে আপদে!

(২০০৯ সালের পঁচিশে ফেব্রুয়ারী তারিখে দেশদ্রোহী আততায়ীদের মারণযজ্ঞে নিহতদের ও তাঁদের পরিবারবর্গের স্মরণে লিখিত। মহান আল্লাহ রাব্বুল ‘আ-লামীন তাঁদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারবর্গকে সুরক্ষা করুন!)

মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৫ ফেব্রুয়ারী ২০২০
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ সকাল ১১:২০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×