somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্বোধনে ভালবাসা, হৃদয়ে ভালবাসা

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলতাফ সাহেব তার লেখার টেবিল ছেড়ে একটা দরকারি কাগজ খোঁজার জন্য বেডরুমে প্রবেশ করলেন। তার স্ত্রী তখন প্রাতঃরাশ সেরে কেবল বিছানায় গা এলিয়ে দিয়ে সেলফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখছিলেন। কাগজটা হাতে পেয়ে আলতাফ সাহেব বের হয়ে আসার আগে দক্ষিণের জানালার পর্দাগুলো টেনে দিচ্ছিলেন, যেন সকালের রোদটা কিছুক্ষণ কক্ষে প্রবেশ করতে পারে। তার স্ত্রীও বিছানা ছেড়ে এটা ওটা গোছাতে শুরু করলেন। দু’জনের মধ্যে একটা কথোপকথন তিনিই শুরু করলেনঃ
-এ্যাই শুনছো!
-হুঁ।
-আজকাল একটা নতুন ফ্যাশন খুব চালু হয়েছে, তা জানো?
-কত ফ্যাশনই তো চালু হচ্ছে! কোনটার কথা বলছো?
-জানো, আজকালকার স্ত্রীরা তাদের স্বামীদেরকে ‘বাবু’ বলে ডাকে (মুচকি হাসি)।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলতাফ সাহেবও এসব হাল আমলের ফ্যাশনের সাথে পরিচিত ছিলেন, তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে বললেন,
-হ্যাঁ, ওরা আজকাল স্বামীকে সম্বোধন করে বলে, “বাবু সোনা, তুমি খাইসো”?
-ওদের নাম কিন্তু মোটেই বাবু নয়!
-তা তো জানিই।
-তা তো জানোই। আর আমার ঘরে একটা অরিজিনাল ‘বাবুসোনা’ থাকতেও, সেটাকে গত একচল্লিশ বছরে আমি একবারও ‘বাবুসোনা’ ডাকতে পারলাম না!!! উভয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন।

আলতাফ সাহেব হাসতে হাসতেই শয্যাকক্ষ থেকে বেরিয়ে এসে লেখার টেবিলে বসলেন, কিন্তু তিনি অনেকক্ষণ ধরে তার স্ত্রীর এই হিউমারাস পর্যবেক্ষণটার কথা ভেবে ক্ষণে ক্ষণে মনে মনে হেসে উঠছিলেন। উল্লেখ্য, আলতাফ সাহেবের জন্মের পর তার পিতা মাতা তার ডাকনাম রেখেছিলেন ‘মুকুল’। কিন্তু আদর করে সবাই তাকে ‘বাবু’ ডাকতে শুরু করলো বিধায় তার আসল নামটা কালক্রমে হারিয়ে গেল এবং তিনি ‘বাবু’তেই পরিণত হয়ে গেলেন। ব্যতিক্রম ছিল শুধু তার দাদীমা, যিনি আজীবন তাকে মুকুল নামেই ডেকে গেছেন।

হাসি থামার পর আলতাফ সাহেব তার স্মৃতির ভিডিও ক্লিপটিকে পেছনে টেনে নিয়ে গেলেন। কত স্মৃতি! সেসব মনে করে মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। তার স্বগতোক্তিঃ
“ওরা তো ‘বাবু সোনা, তুমি খাইসো’ বলেই খালাস। তোমার সেটা বলার প্রয়োজন হয়নি কখনো, কারণ তুমি সবসময় নিশ্চিত করেছো যে তোমার ‘অরিজিনাল বাবুসোনা’টা সময়মত যেন কিছু হলেও, খেয়েছে। তাকে খালিমুখে একটি দিনও ঘর থেকে বের হতে দাওনি। এমন কি সন্তান জন্মদানের পরও মাত্র কয়েকদিনের বিরতির পর তুমি রসুইঘরে ঢুকেছো। সকালে অফিস ধরতে দেরি হবার সম্ভাবনা দেখা দিলে তুমি গরম রুটির মাঝে ঘি এর প্রলেপ মাখিয়ে তাতে কিছু চিনি ছিটিয়ে রোল করে মুখে ঢুকিয়ে দিয়েছো। কখনো কখনো বাইরে যাবার সময় লাঞ্চের সময় হয়ে গেলে তুমি ভাত সব্জী ডাল একসাথে মেখে নলা করে মুখে ঢুকিয়ে দিয়েছো, যত্নের সাথে মাছের কাঁটা ছাড়িয়ে প্লেটের কোণায় সাজিয়ে রেখেছো। একটু একটু করে মুখে ঢুকিয়ে দিয়েছো। একই প্রক্রিয়ায় আমার সন্তানদেরকেও খাইয়েছো, এখনো খাওয়াও, এবং তাদের সন্তানদেরকেও’।

এসব ভাবতে ভাবতে আলতাফ সাহেবের মন ও চোখ, দুটোই আর্দ্র হয়ে উঠলো!

নারী ও প্রকৃতি, একে অপরের পরিপূরক। নারী ভাল থাকলে পরিবার ভাল থাকবে। নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকবে, মানব সভ্যতা বিকাশমান থাকবে। নারীর ভালবাসায় সিক্ত হোক ধরণী, প্রকৃতি ও প্রতিটি পরিবার!!! ভালবাসার কুসুম বিকশিত হোক ঘরে ঘরে!


ঢাকা
২৩ ফাল্গুন ১৪২৭
০৮ মার্চ ২০২১
(আন্তর্জাতিক নারী দিবস)

বিঃ দ্রঃ- পোস্ট প্রকাশিত হবার পরে শিরোনামটা সম্পাদনা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×