somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নোত্তর পর্ব : প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতিমুহূর্তে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং ত্বরিত প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধির মাধ্যমে তা সমাধান করি; এখানেও ঠিক তেমনই একজন প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণের চাকরির ইন্টারভিউ-এর সংক্ষিপ্ত বিবরণী : আশা করি এটি আপনার প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধির উসাহটাকে আরো একটু দ্বিগুন করে দিবে...

শুরু হলো প্রশ্নোত্তর পর্ব—
প্র. কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না—কীভাবে করবেন এটা?
উ. খুব সহজভাবেই কেননা, কংক্রিটের মেঝে খুব শক্ত হয়, ফাটার কোনো আশঙ্কাই নেই!

প্র. একটা দেয়াল বানাতে আটজন মানুষের ১০ ঘণ্টা লেগেছে, চারজন মানুষের কত সময় লাগবে?
উ. কোনো সময়ই লাগবে না কেননা, দেয়ালটি ইতোমধ্যে তৈরি হয়ে গিয়েছে!

প্র. আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?
উ. বিশাল বড় হাত!

প্র. এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে তুলবেন?
উ. এক হাতের আটবে এমন হাতিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না

প্র. একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উ. কেননা সে প্রতিরাতে পরিপূর্ণ ঘুমিয়েছে, তাই সারাদিন থাকা অসম্ভব নয়

প্র. নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, কী হবে?
উ. পাথরটি সহজেই ভিজে যাবে এবঙ ডুবে যাবে টুপ করে

প্র. কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?
উ. আপেলের বাকি অর্ধেকটি

প্র. ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?
উ. ডিনার

পয়লা ধাক্কায় বেশ ভালোভাবেই উতরে গেল তরুণ, শুধু প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধির জোর এবং শুরু হলো দ্বিতীয় পর্ব

প্রশ্নকর্তা বললেন, ‘আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিন, তার বেশি নয়; উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশন বেছে নেবেন’

তরুণ কিছুক্ষণ ভাবনার চৌবাচ্চায় ডুবে থাকল; তারপর বলল, ‘কঠিন একটি প্রশ্নের উত্তরটাই দিতে চাই’

প্রশ্নকর্তা হেসে বললেন, ‘ভালো, শুভকামনা আপনার জন্য; আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন; এবার বলুন, কোনটা প্রথমে আসে—দিন নাকি রাত?’

তরুণের বুকে ঢাকের বাড়ি; কালঘাম ছুটে যাচ্ছে; এই প্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটা; এবার ভাবনার সাগরে সাঁতার দিল সে এবং উত্তরে বলল, ‘দিন প্রথমে আসে, স্যার!’

‘কীভাবে?’ প্রশ্নকর্তার প্রশ্ন

‘দুঃখিত, স্যার, আপনি বলেছেন, একটি বেশি কোনো কঠিন প্রশ্ন করবেন না!’

ব্যস পাকা হয়ে গেল তরুণের চাকরি!
অতএব, আসুন, চোখ কান খোলা রাখুন এবং পরিস্থিতি সামলান প্রয়োগযোগ্য উপস্থিত বুদ্ধি দিয়ে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×