এক অন্ধলোক ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করছিলো; তার গলায় একটি বোর্ড ঝুলানো যাতে লেখা "আমি অন্ধ; আমাকে সাহায্য করুন"
একদিন এক পথচারী অন্ধ লোকটার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে থামলো এবং তার বোর্ডটা নিয়ে উল্টো পিঠে নতুন কিছু একটা লিখে আবার লোকটার গলায় ঝুলিয়ে দিলো; এরপর থেকে অন্ধ লোকটা প্রচুর সাহায্য পেতো, আগের থেকে অনেক অনেক বেশি
অনুমান করুন পথচারিটি বোর্ডে নতুন কি এমন লিখে দিয়েছিলো, যাতে অন্ধভিক্ষুকের সাহায্যপ্রাপ্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল!?
.
.
.
সে লিখেছিলো : "সৃষ্টিকর্তা আপনাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমাকে সাহায্য করুন"
পরিশেষ : কোন কিছুর সুন্দর উপস্থাপন অনেক কিছুই বদলে দিতে পারে! তাই আপনার সাধারণ ভাবনাগুলো একটু ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করুন, যা অন্যকে উৎসাহিত করবে; আবেগতারিত করবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



