somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে মেয়েরাই মেয়েদের বিয়ে করে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জানি বিয়ে প্রথাটি পরিচালিত হয় একজন ছেলে ও একজন মেয়েকে কেন্দ্র করে এবং বর্তমান বিশ্বে আমাদের জানামতে এটাই নিয়ম এবং একটি বৈধ পন্থা

তবে, যদি শোনেন কোথাও মেয়েদের সাথে মেয়েদের বিয়ে হচ্ছে তাহলে অবাক না হওয়ার কোনো কারণ খুজেঁ পাওয়া যাবে না; কেননা, অবশিষ্ট বিবেচনায় এখানে ফলপ্রসু তেমন কিছু রয়েছে বলে এখনও আমার মনে হয় না

তেমনই একটি অবাক হওয়ার মতোই সত্যিকার অর্থে ঘটে যাওয়া ব্যতিক্রমী বিয়ের কিছু দৃশ্যপট নিম্নে বর্ণিত হলো, যা হয়তো ক্ষণিকের জন্য হলেও রোমাঞ্চিত করবে আমাদের; যেখানে একটি মেয়ে বিয়ে করছে আরেক মেয়েকে এবং বিয়েটা স্বীকৃত ও বৈধ

এমনই একটি দেশ তানজানিয়া; তানজানিয়ার একটি উপজাতি হচ্ছে কুরিয়া; এ সম্প্রদায়ের ঐতিহ্য হলো বয়স্ক মহিলারা প্রয়োজনে বিয়ে করে থাকেন তরুণীদের; আর এই তরুণীদের প্রধান কাজ হলো পরিবারের সম্পত্তি দেখাশুনা করা

যেমন, এমনই একজন মহিলা অ্যানা মিতা; বয়স ৬৫; ১৫ বছর আগে তিনি বিধবা হয়েছেন; তার ঘরে কোনো সন্তান ছিল না, যারা ভবিষ্যতে তার সম্পত্তি দেখে রাখতে পারবে; তাই বছর পাঁচেক আগে তিনি সিদ্ধান্ত নেন আরেকটি বিয়ে করার

সেটা ছিল ২০০৫ সাল; সেসময় তিনি বিয়ে করেন ২৩ বছরের জোহারিকে; অবশ্য জোহারিকে বিয়ে করার জন্য মিতাকে অনেক যৌতুক দিতে হয়েছে; এর মধ্যে ছিল ৯টি গরু, বেশ কয়েকটি মদের বোতল এবং আরও অনেক কিছু

তবে সবাই জোহারির মতো নয়; যেমন, এ ধরনের বিয়ের পক্ষে নন ১৯ বছরের জাচারিয়া; তার বিয়ে হয়েছিল এক বয়স্ক মহিলার সাথে; কিন্তু সেই মহিলা প্রতিদিন তকে মারধর করত; ফলে এক সময় জাচারিয়া ওই মহিলার কাছ থেকে পালিয়ে আসে; এখন সে কাজ করে একজনের বাড়িতে এবং এভাবেই তার জীবন চালাচ্ছে

উল্লেখ্য, তানজানিয়ায় সাধারণভাবে মেয়েতে মেয়েতে বিয়ে অবৈধ; কিন্ত একমাত্র কুরিয়া সম্প্রদায়ের জন্যই এটি ব্যতিক্রম; আফ্রিকার অনেক জায়গাতেই একসময় এই ধরনের বিয়ের প্রচলন ছিল; কিন্তু ধীরে ধীরে সেটা কমে আসছে এবং বর্তমানে শুধুমাত্র নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বের কিছু জায়গাতে এখনও এই ধরনের বিয়ে-প্রথা প্রচলিত রয়েছে...(খবর সংগৃহীত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×