somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইকেল বুঝবে মনের কথা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথায় থাকবে অত্যাধুনিক প্রযুক্তির হেলমেট, যাতে লাগানো থাকবে বিশেষ ধরনের নিউরোট্রান্সমিটার; সেই নিউরোট্রান্সমিটার পড়বে মস্তিষ্কের তরঙ্গ; যদি, আপনি মনে মনে ভাবতে থাকেন এখন সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিতে হবে, গতি আরেকটু বাড়াতে হবে; তাহলে আপনার চাপের অপেক্ষা না করে সাইকেল নিজেই চেষ্টা করবে তার গতি বাড়ানো

হ্যাঁ, এতদিন যে ধরনের অত্যাধুনিক সাইকেল আমরা হলিউডের সায়েন্সফিকশন ছবিগুলোতে দেখেছি, এখন তেমন সাইকেল বাজারেও পাওয়া যাবে; সেই সাইকেল পড়তে পারবে মনের কথাগুলো

এ মাইন্ড রিডার সাইকেল নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছে টয়োটা কোম্পানি, পারলে সাইকেস এবং ডিপ লোকাল নামে আমেরিকান কোম্পানি; তারা এই বিশেষ ধরনের সাইকেলটির নাম দিয়েছে প্রিয়াস এক্স পারলে (পিএক্সপি)

এই সাইকেলটি তার মালিকের মনের কথা বুঝে সেই অনুযায়ী চলবে; এজন্য ওই সাইকেলের ওপরে স্থাপিত ট্রান্সমিটারে আগে থেকেই সেট করে দেয়া হবে সাইকেল চালকের মস্তিষ্কে সাধারণ তরঙ্গ মাত্রা এবং তার স্বাভাবিক গতি; যদি চালক তার গতি স্বাভাবিকের চেয়ে বাড়িয়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলবে সাইকেল এবং বেশিক্ষণ চালককে প্যাডেলে জোর দিতে হবে না; বাকি পথটুকু দ্রুত শেষ করার দায়িত্ব নেবে সাইকেল খোদ

কিন্তু এ সাইকেলের এখন একটাই সমস্যা দেখা দিচ্ছে; যদি চালকের মাথায় সাইকেল চালানোর সময় অন্য কোনো চিন্তা, যেমন- বাজারে গিয়ে আগে কোন জিনিসটা কিনতে হবে, পাওনাদারের কাছ থেকে কিভাবে টাকা আদায় করবো- এসব থাকলে সাইকেলটি দ্বিধায় পড়ে যাবে; তখন সিদ্ধান্তহীনতায় পড়ে থেমে যাবে সে

এ বাধা অতিক্রম করতে এখন রাতদিন কাজ করে যাচ্ছে প্রযুক্তিবিদরা; তাদের হাতে সময় আছে মাত্র একটি বছর; কারণ টয়োটা এবং পারলে সাইকেল ঘোষণা দিয়ে দিয়েছে এই সাইকেল বাজারে ছাড়া হবে ২০১২ সালের শেষের দিকে অথবা ২০১৩ সালে; তাই এর আগেই সব ধরনের প্রতিকূলতার সমাধান করে সাইকেলকে তার মালিকের মনের কথা বোঝার উপযোগী করে তুলবেন প্রযুক্তিবিদরা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×