১১ আর ১২ তারিখ ছুটি ঘোষণা করে দিলেই তো হতো;
শকুনের দলগুলো যা খুশি করুক, আমাদের মতো সাধারণ মানুষগুলোর ভোগান্তি তো হতো না
আজকে দিনেশেষে মতিঝিল থেকে মিরপুর ফেরার পথে যা দেখলাম, তাতে মনে হল, এ যেন ঈদের পরের দিন
পাবলিক ট্রান্সপোর্টের হঠাৎ অনুপস্থিতি অবিশাষ্য; তা সে রিকুইজিশনের ভয়েই হোক, অথবা নির্দিষ্ট মহলের ইঙ্গিতে : সদরঘাটে লঞ্চ বন্ধ, সায়দাবাদ-গাবতলির বাস বন্ধ, ঢাকার হোটেল বন্ধ;
ভাবতে কষ্ট লাগে : দল আর লীগ যা-ই বলি না কেন, কেউই আমাদের কথা ভাবে না, শুধু নিজেদের স্বার্থ আর ক্ষমতার স্বপ্ন দেখা ছাড়া
অথচ তাদের মুখেই শুনি : দেশ নাকি গণতান্ত্রিক, যে গণতন্ত্র সাধারণ মানুষের পেটে লাথি মারে, সে গণতন্ত্রের মাথায় হাত বৈ কি
শুভরাত্রি সবাইকে : ভাল থাকার চেষ্টা করুন, যদিও আগামীর অনাচার আপনার জন্যই অপেক্ষা করছে...
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১২ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



