somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের অপকর্ম

৩১ শে মে, ২০১২ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছোটভাই দিনাজপুর থেকে কিছু লিচু এনেছে আমার জন্য এবং গতকাল সন্ধ্যায় তা বাসায় পৌছে দেওয়ার পথে আক্রান্ত হয় কিছু দুষ্কৃতকারী মিরপুর থানার পুলিশ দ্বারা;
স্টেডিয়াম সংলগ্ন ফুটপাতে সিভিল ড্রেসে দুজন লোক এসে কাগজ মুড়ানো একটি টুকরো এগিয়ে বলে, দেখেন তো ভাই ঠিকানাটা চিনতে পারেন কি না? কাগজের টুকরো খুলে দেখা গেল, সেখানে কোনো ঠিকানা লেখা নেই, ভেতরে রয়েছে কয়েকটি ইয়াবা,
আর এর পরপরই আরো কয়েকজন ত...াদের সহযোগী এসে ভীড় জমায় এবং ভয়ভীতি দেখানো শুরু করে, হুমকি দেয় থানায় নিয়ে যাওয়ার; ছোটভাইটি নির্বিক থেকে তাদেরকে প্রতিহত করতে থাকে এবং একপর্যায়ে দালালগণ মিরপুর থানা এসআই-কে কল করে এবং এসআই পুলিশ ভ্যান নিয়ে উপস্থিত হুমকি ধামকি দিয়ে থানা হাজতে প্রেরণের নির্দেশ দেয়,

অতঃপর, থানার সামনে এসে দালালগণ প্রস্তাব করে কিছু টাকা পয়সা দিলে তারা এই দফা রফা করে দিবে, তখন ছোটভাইটি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে, সমস্যা নেই আপনারা আমাকে থানা হাজতে প্রেরণ করেন, তারপর আমি এর শেষ দেখে ছাড়রবো, কত ধানে কত চাল, কেননা এই মিরপুর থানায় তারই আরেক বড়ভাই সাব-ইন্সপেক্টর এবং তার নাম শোনার পরই দালালগণ আবার তাদের গুরু সহযোগী এসআই-এর সাথে শলাপরামর্শ করে জানায়, ঠিক আছে এবারের মতো আপনাকে ছেড়ে দেওয়া হলো, ভবিষ্যতে সাবধানে চলাফেরা করবেন!?

অপকর্ম-২ :
প্রামাণ্যচিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল বাড়ী ফিরছিলেন, পথে পুলিশ রিক্সাটা থামিয়ে নামতে বলল; মিনিট দশেক নিবিড় তল্লাশী চালাতে চালাতে ব্যাকপ্যাক খুলতে বলল; ক্যামেরা ও আনুসাঙ্গিক সরঞ্জাম দেখে জিজ্ঞেস করল
- কি করেন সাংবাদিক?
আমি ফিল্ম মেকার প্রামাণ্যচিত্র বানাই;
- কার্ড দেখান,
আমার তো কোন কার্ড নেই; তখন দুজন মিলে তাকে বলে বসে,
এই ক্যামেরা যে আপনার তা বিশ্বাস করি কি করে, আপনি তো এই ব্যাগ চুরি করেও আনতে পারেন?
তার মুখ দিয়ে আর কথা বের হয় না, রাগে দুঃখে অপমানে দিশেহারা লাগতে থাকে তার...[সাইফুল ওয়াদুদ হেলাল-এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া]

অপকর্ম-৩ :
আজ বিকেলে একটি মেয়েকে পুলিশ তার বাবা/মা'র সামনে থেকে ধরে নিয়ে শ্লীলতাহানি করল এবং গলার চেইন খুলে নিয়ে বলল, এই চেইন যে তোর তার প্রমাণ কি?

অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাল বললেন, সাংবাদিকরা যেন পুলিশের থেকে নিরাপদ দূরত্ব বজায়ে চলাফেরা করেন; কিন্তু আমাদের সাধারণ মানুষরা এদের ছেড়ে পালাবে কোথায়? জানি না দিনে দিনে দেশটা কোন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আর এর শেষই বা কোথায়?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×