অক্টোবরে আসছে জিম্বাবুয়ে: ইনজুরিতে কাহিল বাংলাদেশ
৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত ! শীর্ষ ৮ দলের ভেতর না থাকায় দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে (সাবেক মিনি বিশ্বকাপ) বাংলাদেশ শুধু দর্শক।
৫ ম্যাচ ওডিআই সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ঢাকার মাটিতে পা রাখবে আগামী ২১ অক্টোবর। ২টি প্রস্তুতি ম্যাচের পর ২৭,২৯ ও ৩১ অক্টোবর ঢাকায় ( মিরপুর) পরপর তিনটি এবং ৩ ও ৫ নভেম্বর চট্টগ্রামে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ দুটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ে।
কিন্তু বাংলাদেশ দল ইনজুরির প্রাবল্যে কাহিল। অধিনায়ক মাশরাফির ইনজুরির ঘটনা বহূল প্রচারিত। সাথে সহ-অধিনায়ক কাম ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানও সে দলে নাম লেখালেন। দুএক দিনের মধ্যে সাকিবের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবার কথা রয়েছে। ইজুরির সাথে লড়ছেন পেসার নাজমুল ও রুবেল এবং স্পিনার রাজ্জাক। আমাদের বোলিংয়ের মূল সব অস্ত্রই হুমকিতে পড়েছে। বড়ই চিন্তার কথা।
আসেন সবাই মিলে ওদের দ্রুত আরোগ্য কামনা করি।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন