somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল সেই কবে লিখেছিলেন !!!!!! আজো কতো প্রাসঙ্গিক !!!!!!!!

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নজরুল সেই কবে লিখেছিলেন এই হাসির গান ! অথচ দেখুন এখনো কতো প্রাসঙ্গিক !

সাহেব ও মোসাহেব

সাহেব কহেন, ''চমৎকার ! সে চমৎকার !''
মোসাহেব বলে, ''চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?''
সাহেব কহেন, ''কী চমৎকার,
বলতেই দাও আহা হা।'''
মোসাহেব বলে, ''হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ''
সাহেব কহেন, ''কথাটা কি জান ? সেদিন----''
মোসাহেব বলে,''জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন----''
সাহেব কহেন, ''সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।''
মোসাহেব বলে, ''আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !''
সাহেব কহেন, ''আরে মলো ! আগে
বলতেই দাও গোড়াটা !''
মোসাহেব বলে, ''আহা-হা গোড়াটা ! হুজুরের গোড়া !
এই, চুপ চুপ ছোঁড়াটা ! ''
সাহেব কহেন, '' কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে !''
মোসাহেব বলে, হুজুরের মাথা ! গুলাতেই হবে !
দিব কি হস্ত বুলায়ে ?''
সাহেব কহেন, ''শোনো না ! সেদিন
সূর্য্য উঠেছে সকালে !''
মোসাহেব বলে,''সকালে সূর্য্য ? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে !''
সাহেব কহেন, ''ভাবিলাম যাই,
আসি খাসিকটা বেড়ায়ে।''
মোসাহেব বলে,''অমন সকাল ! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে !''
সাহেব কহেন, ''হলো না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া !''
মোসাহেব বলে, ''আগেই বলেছি ! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া ?''
সাহেব কহেন,''বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে !''
মোসাহেব বলে, ''এই চুপ সব ! হুজুর ঝিমান !
পাখা কর্ , ডাক নিমাই এ !''
সাহেব কহেন, ''ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি !''
মোসাহেব বলে, '' হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি !''
সাহেব কহেন, ''জাগিয়া দেখিনু,
জুটিয়াছে যত
হনুমান আর অপদেব !''
''হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?'' প্রণমিয়া কয় মোসাহেব।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×