somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম রোকেয়া : বিকল্প জ্বালানীর স্বপ্নদ্রষ্টা ?

০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৯ ডিসেম্বর। এদেশের নারীজাগরণের অন্যতম পথিকৃত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। তিনি জন্মেছিলেন রংপুরের পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর আর মারা যান কলকাতায় ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।

নারী জাগরণে, নারীশিক্ষা প্রসারে, নারী অধিকার আদায়ের সংগ্রামে,সমাজ সংস্কারে বা সাহিত্যে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। আজ আমি এই মহিয়সী নারীর বিকল্প জ্বালানী নিয়ে দূরদর্শী কল্পনার বয়ান দিয়ে তাঁকে জন্ম ও মৃত্যু দিবসের শ্রদ্ধা জানাতে চাই।

আজ সারা পৃথিবী যেখানে জ্বালানী নিরাপত্তা নিয়ে অস্থির বেগম রোকেয়ার কালে এই সমস্যার রূপ ছিলো ভিন্ন। জ্বালানী বলতে প্রথাগত জ্বালানীকেই বোঝাতো। আর নারীদের দিনের বেশিরভাগ যে রান্নাঘরে কাটতো সে রান্নাঘর যে কি অপরিচ্ছন্ন আর অস্বাস্থ্যকর ছিলো সেকথা আমাদের ভাবনাতেই ছিলো না। ভেবেছিলেন বেগম রোকেয়া।

১৯০৫ সালে মাদ্রাজ (বর্তমান চেন্নাই) থেকে প্রকাশিত '''The Indian Ladies Magazine''-এ ছাপা হয় তাঁর গল্প ''Sultana's Dream'' (এটি পরে বেগম রোকেয়া ''সুলতানার স্বপ্ন'' নামে বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন)। সে গল্পে আছে-
''The kitchen was situated in a beautiful vegetable garden. Every creeper, every tomato plant was itself an ornament. I found no smoke, nor any chimny either, in the kitchen- it was clean and bright; the windows were decorated with flower garlands. There was no sign of coal or fire.

''How do you cook ? I asked.
''With solar heat,'' she said, at the same time showing me the pipe, through which passed the concentrated sunlight and heat. And she cooked something then and there to show me the process.

সেই প্রথম বিকল্প জ্বালানী হিসাবে সৌর শক্তি ব্যবহারের কথা ভাবলেন কেউ। যুক্তরাষ্ট্র প্রবাসী রিনিউয়েবল এনার্জি বিশেষজ্ঞ ড.সাজেদ কামাল ( কবি সুফিয়া কামালের পুত্র) তাঁর এক নিবন্ধে বেগম রোকেয়াকে বলেছেন, Begum Rokeya--- A Global Visionary of Renewable Energy

পরিচ্ছন্ন পর্যাপ্ত আলোকিত একটি রান্নাঘর যে যিনি রান্না করবেন শুধু তার জন্য নয় ঘরের সবার জন্যই অত্যাশ্যকীয় সেটা এখনো আমরা এমনকি শহরেও কতজন ভাবি ? এখনো কি আমরা কেউ ভাবতে পারি রান্নাঘরের জানালায় ঝুলে থাকা ফুলের কথা ? বেগম রোকেয়া ভেবেছিলেন ! এখন থেকে ১০৪ বছর আগে !

ড. সাজেদ কামাল জানাচ্ছেন, বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ সদর দপ্তরে পরিচালিত মহিলা আশ্রয় কেন্দ্র ''রোকেয়া সদন"-এ রোকেয়ার স্বপ্নের ১০০ বছর পর ২০০৪ সালে স্থাপন করেছেন সৌর বিদ্যুৎ প্যানেল। তাঁর স্বপ্নের বাস্তবায়ন হলো তাঁর নামে পরিচালিত একটি প্রতিষ্ঠানে।

বাংলাদেশের এই দূরদর্শী মহিয়সী সন্তানকে জন্ম ও মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাই।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×