somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতু মালয়েশিয়া - ১১

২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগের পর্ব-
Click This Link

মাঝ রাতের খাবার

পুত্রাজায়া থেকে ফিরতে ফিরতে প্রায় মাঝ রাত হয়ে গেলো। বুকিত বিনতাং ফিরে ব্লগার সত্যচারী ও সত্যচারিনীসহ আমরা খাবারের সন্ধানে চললাম। ভীষণ ভীড়। গাড়ী রাখার জায়গা নেই। অনেক খুঁজে একটা গলি মিললো। গাড়ী সাইড করতে গেলেই এক পাকিস্তানী সিকিউরিটি গার্ড এগিয়ে এলো। বললো গাড়ী রাখলে চার্জ দিতে হবে ১৫ রিঙিত ( প্রায় সাড়ে ৫ ডলার)। অগত্যা রনে ভঙ্গ দিয়ে অন্যত্র ছুটলাম। ঘুরে ঘুরে পেলাম একটা বেসরকারী পার্কিং। সেটা চালাচ্ছে আমাদের দেশীরা। সেখানে চার্জ ৬ রিঙিত। অনেক চেষ্টায় সেটা ৫ রিঙিতে সুরাহা হলো। আমরা বাংলাদেশী হলেও খুব বেশী খাতির মিললো না দেশী প্রবাসীদের কাছে। কুয়ালা লামপুরে বিপুল গাড়ীর কারণে পাকিং একটা বড়ো সমস্যা। রিঙিত গুনে দিয়ে পার্কিং করতে হয়। বেশীর ভাগ রাস্তা ওয়ান ওয়ে বলে কোন রাস্তা ভুল করে মিস করলে অনেক ঘুরে আসতে হয়। ট্রাফিক কনজেশন তো আছেই। বিশেষত: রাতে।

তাই পাকিস্তানী এক রেস্তোরাঁয় বসতে বসতে মাঝ রাত হয়ে গেলো। তাই রাতের খাবার হয়ে গেলো মাঝ রাতের খাবার। তবে গরম গরম গোস্ত, রুটি, কাচ্চি বিরানী ইত্যাদি মিলে খাবারটা জমপেশই হলো। খাবার পর পরই নোয়াখালী স্টাইলে বিদায় নিলাম। ( জেনুইন নোয়াখাইল্যা বলে কথা ! সদয় জ্ঞাতার্থে জানাতে হয়, সত্যচারীও নোয়াখাইল্যা। তবে সত্যচারিনী তা নন।)

ড.এলেন মারে

আমাদের পরের সপ্তাহের রিসোর্স পারসন ড. এলেন মারে। ইনিও ডেভিডের মতো আইরিশ কানাডিয়ান। মাত্র ১৪ বছর বয়সে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। পরে পিএইচডি করেছেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে। দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে। এখানে গত বছর যোগ দেবার আগে ৫ বছর কানাডার জাতীয় জ্বালানী বের্ডের সদস্য ছিলেন। এখান থেকে ফিরে আবার যোগ দেবেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এর ওপর তাঁর লেখা বই আছে।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা রেফারেন্স বই হিসাবে তালিকাভুক্ত আছে।


মধ্যাহ্ণভোজে আমাদের সাথে ড.এলেন মারে

ইনি গভীর পাণ্ডিত্যের অধিকারী। তবে ডেভিডের মতো খুব দ্রুত সবার মন জয় করতে পারেননি। তার ক্লাসও আমাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত ড. মারেও আমাদের মন জয় করলেন। কিন্তু ডেভিডের মতো করে নয়।

টুইন টাওয়ারে আরেকবার

আয়োজকদের উদ্যোগে টুইন টাওয়ারে গেলাম। সাথে ছিলেন ড. মারে। আমার জন্য সেটা দ্বিতীয় দফায় স্কাই ব্রীজে আরোহন। বিকেলের সোনারোদে ভালোই লাগছিলো টুইনটাওয়ার। দল বেঁধে আর ছোট ছোট দলে কিংবা একা দোকা ছবি তোলা হলো অনেক। এক সময় ডাক পড়লো। ঝড়ো বেগের লিফটে চড়ে ৪১ সেকেণ্ডে নেমে এলাম ৪১ তলা থেকে। উঠতেও লেগেছিলো ৪১ সেকেণ্ড।


স্কাই ব্রীজে দল বেঁধে

ব্রীজ থেকে নেমে এক দল ঢুকলো কেএলসিসি শপিং মলে। আরেক দল হানিফা মাইডনের পথ ধরলো। আমার প্রিয় হানিফা। তাই ওই দলে মিশে গেলাম।

(চলবে)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×