ব্লগকেন্দ্রিক সাহিত্য চর্চ্চাকে কেন্দ্র করে সম মনস্ক কয়েকজনের মাসিক চা-পর্ব আর নানা কথায় কিছুটা সময় মাতানোর চিন্তা থেকে 'সাহিত্য-আড্ডা' পরবর্তীতে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত। বিস্তৃতিতে পত্রিকা এসে গেলেও আমাদের মূল বিষয় সেই মাসিক আড্ডা। প্রতিমাসের শেষ শুক্রবার নির্ধারিত আড্ডার জানুয়ারি পর্বে সবাইকে আমন্ত্রণ।
জানুয়ারী সাহিত্য-আড্ডার মূল বিষয়ঃ অমর একুশে গ্রন্থমেলা - ২০১৫ ভাবনা।
এবং আড্ডায় নিয়মিত বন্ধুদের প্রকাশিতব্য বই নিয়ে আলোচনা। এখন অবধি নির্ধারিত বইঃ
এটিএম মোস্তফা কামালঃ হৃদয়পুরে দেশান্তরী
আনোয়ার কামালঃ নৈঃশব্দ্যের রাত্রিদিন
স্থান-পাবলিক লাইব্রেরী চত্ত্বর,শাহবাগ ঢাকা
তারিখ ও সময়-৩০ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৪টা থেকে
যারা নিয়মিত তারা তাড়াতাড়ি চলে আসবেন। আর যারা এখন অবধি, এই আড্ডায় আসেননি তাদের নিচের মুঠোফোনে যোগাযোগের জন্য অনুরোধ করা হলোঃ
নাঈম রানাঃ ০১৯১৮৮৮৬৯৬৭
সজীবঃ ০১৬১৯৫১৮৯৩৪
দুর্জয়ঃ ০১৭২৪৬১৪২৫৬
আনোয়ার কামালঃ ০১৭১২৫০২৩৪৫
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



