ইংল্যান্ডের বিরুদ্ধে তামিম আর ইমরুল ৮০ রান করে ওপেনিং জুটির নতুন রেকর্ড গড়লেন। এর আগের রেকর্ড ছিলো ৬৩ রান। ঘটনাক্রমে সেই রেকর্ডও করেছিলো তামিম-ইমরুল জুটি ২০১০ সালে ঢাকায়। নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছেন।
প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। তিন ধরণেন ক্রিকেটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিমেরই।( তিন ধরণের খেলায় সর্বোচ্চ উইকেট সাকিবের।) ১৫৯ ম্যাচে তামিমের সংগ্রহ ৫০০৭ রান। ১৬৩ ম্যাচে ৪৫৬২ রান করে এরপরে আছেন সাকিব। ১৬৪ ম্যাচে মুশফিক ৪০০৯, ১৭৫ ম্যাচে আশরাফুল ৩৪৬৮ আর ১৩১ ম্যাচে মাহমুদুল্লাহ ২৮৪৮ রান নিয়ে অঅছেন ৫ম স্থানে।
এইসব রেকর্ড আর মাইল ফলকের পর বাংলাদেশ হঠাৎ করে পথ হারালো। ইমরুল ৪৬, তামিম ৪৫ আর সাব্বির ৪৯ রানে আউট। কেউ ফিফটি করতে পারণে না। নব্বইয়ের ঘরে আউট হয়ে নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন অনেকেই। বাংলাদেশ দেখি নার্ভাস ফর্টিজের শিকার !
চল্লিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৮/৬।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



