আমাদের অধিনায়ক মাশরাছি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবসময় ভাবেন। তাঁর এই ভাবনার সর্বশেষ নজির বিপিএল নিয়ে মন্তব্যের সাথে পাচ্ছি। দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদে দেখলাম মাশরাফির মতামত,"স্থানীয় ক্রিকেটাররা যদি বেশি সুযোগ পায়, আমাদের দেশে যদি আরও একটা টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট হয়, যেটা নিয়ে কথা হচ্ছে কিছু দিন ধরেই। সেটা যদি আয়োজন করা যায়, তাহলে আফিফের মতো যারা তরুণ আছে, যারা প্রমিসিং তাদের এই সুযোগটা থাকবে। তখন এমন টুর্নামেন্ট খেললেও ওরা আরও বেশি আত্মবিশ্বাসী হবে।"
আমি আমাদের অধিনায়কের সাথে একমত। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (দেশে বা বিদেশে যেখানেই খেলুক) সবার সমীহ আদায় করে নিয়েছে। কিন্তু হালের ক্রেজ টি২০তে বাংলাদেশ এখনো সমীহ জাগানিয়া দল নয়। এমনকি আফগানদের টি২০ রেটিংও বাংলাদেশের চেয়ে ভালো। বিপিএল-এ যেহেতু বিদেশীরাও খেলে এবং এক বছর পর পর খেলা হয় তাই শুধু দেশীয় খেলোয়াড়দের সমন্বয়ে প্রতি বছর টি২০ লীগ আয়োজন করা যেতে পারে। এটাই হবে দেশীয় ক্রিকেটার বের করে আনার খুব ভালো উৎস। এখানকার পারফরমেন্স দিয়ে বিপিএল ফ্র্যানচাজির ম্যানেজারগণ দেশী খেলোয়াড় বাছার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
তাই আমাদের অধিনায়কের সাথে সুর মিলিয়ে আমার দাবী, আরেকটি টি২০ লীগ চালু হোক বাৎসরিকভিত্তিতে শুধু দেশী খেলোয়াড়দের নিয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



